আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪৩৬২
অধ্যায়ঃ শিষ্টাচার
কল্যাণকর কথাবার্তা ব্যতীত নীরবতা অবলম্বন করার প্রতি অনুপ্রেরণা এবং অধিক বাক্যালাপের প্রতি ভীতি প্রদর্শন
৪৩৬২. হযরত রাকেব মিসরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন। যে ব্যক্তি তার জ্ঞান অনুযায়ী আমল করে, প্রয়োজনাতিরিক্ত সম্পদ ব্যয় করে, অনর্থক কথা থেকে বিরত থাকে, তার জন্য জান্নাতের সুসংবাদ।
(তাবারানী একটি হাদীস বর্ণনা করেন, তার পুরোপুরি বর্ণনা ইনশাআল্লাহ التواضع অধ্যায়ে আসবে।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الصمت إِلَّا عَن خير والترهيب من كَثْرَة الْكَلَام
4362- وَعَن ركب الْمصْرِيّ رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم طُوبَى لمن عمل بِعِلْمِهِ وَأنْفق الْفضل من مَاله وَأمْسك الْفضل من قَوْله

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي حَدِيث يَأْتِي فِي التَّوَاضُع إِن شَاءَ الله
tahqiqতাহকীক:তাহকীক চলমান