আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২২. অধ্যায়ঃ শিষ্টাচার
হাদীস নং: ৪৩৬৮
অধ্যায়ঃ শিষ্টাচার
কল্যাণকর কথাবার্তা ব্যতীত নীরবতা অবলম্বন করার প্রতি অনুপ্রেরণা এবং অধিক বাক্যালাপের প্রতি ভীতি প্রদর্শন
৪৩৬৮. তাবারানী সংক্ষিপ্তভাবে বর্ণনা করেন যে, তিনি (বর্ণনাকারী) বলেন, একদা আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ্। আমরা যত কথা বলি, তার সব কি আমাদের বিপক্ষে লেখা হয়? তিনি বলেন, তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক। মানুষকে তাদের নাকের ডগার উপর অধোমুখী করে জাহান্নামে ফেলা হবে একমাত্র রসনার অসংযমতার কারণে। যতক্ষণ তুমি নীবর থাকবে, ততক্ষণ তুমি নিরাপদ থাকবে, আর যখনই কথা বলবে, সে কথা হয় তোমার পক্ষে যাবে, নতুবা বিপক্ষে।
كتاب الأدب
التَّرْغِيب فِي الصمت إِلَّا عَن خير والترهيب من كَثْرَة الْكَلَام
4368- وَرَوَاهُ الطَّبَرَانِيّ مُخْتَصرا قَالَ قلت يَا رَسُول الله أكل مَا نتكلم بِهِ يكْتب علينا قَالَ ثكلتك أمك وَهل يكب النَّاس على مناخرهم فِي النَّار إِلَّا حصائد ألسنتهم إِنَّك لن تزَال سالما مَا سكت فَإِذا تَكَلَّمت كتب لَك أَو عَلَيْك