আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪৩৭০
অধ্যায়ঃ শিষ্টাচার
কল্যাণকর কথাবার্তা ব্যতীত নীরবতা অবলম্বন করার প্রতি অনুপ্রেরণা এবং অধিক বাক্যালাপের প্রতি ভীতি প্রদর্শন
৪৩৭০. হযরত আসওয়াদ ইব্‌ন আসরাম (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি বললাম: ইয়া রাসূলাল্লাহ্। আপনি আমাকে উপদেশ দিন। তখন তিনি বলেনঃ তোমার হাত সংযত রাখবে, আমি বললামঃ আমি যদি আমার হাত সংযত রাখতে না পারি, তবে আমি কিসের উপর নিয়ন্ত্রণ রাখতে পারি? তিনি বলেন: তুমি তোমার রসনা সংযত রাখবে। আমি বললামঃ আমি যদি আমার রসনা সংযত রাখতে না পারি, তবে আমি কিভাবে তা সংযত রাখতে পারি? এরপর তিনি বলেন: কল্যাণময় কাজ ব্যতীত তুমি তোমার হাত অন্য কোন দিকে সম্প্রসারিত করবে না। তুমি ভালো কথা ব্যতীত তোমার রসনা ব্যবহার করবে না।
(ইবন আবুদ দুনিয়া, তাবারানী (র) উত্তম সনদে এবং বায়হাকী বর্ণনা করেন।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الصمت إِلَّا عَن خير والترهيب من كَثْرَة الْكَلَام
4370- وَعَن أسود بن أَصْرَم رَضِي الله عَنهُ قَالَ قلت يَا رَسُول الله أوصني فَقَالَ تملك يدك
قلت فَمَاذَا أملك إِذا لم أملك يَدي قَالَ تملك لسَانك
قلت فَمَاذَا أملك إِذا لم أملك لساني قَالَ لَا تبسط يدك إِلَّا إِلَى خير وَلَا تقل بلسانك إِلَّا مَعْرُوفا

رَوَاهُ ابْن أبي الدُّنْيَا وَالطَّبَرَانِيّ بِإِسْنَاد حسن وَالْبَيْهَقِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান