আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪৪১৯
অধ্যায়ঃ শিষ্টাচার
বিনয়ী হওয়ার প্রতি অনুপ্রেরণা এবং অহংকার ও আত্ম প্রশংসায় পঞ্চমুখ এবং আত্মম্ভরিতার প্রতি ভীতি প্রদর্শন
৪৪১৯. তারিক (র) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা উমার (রা) সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন। এ সময় তাঁর সাথে আবু উবায়দা (রা)ও ছিলেন। পরে তাঁরা একটি কূপের নিকট উপস্থিত হন। হযরত উমার (রা) তাঁর উটের উপর আরোহী অবস্থায় ছিলেন। তার পর তিনি অবতরণ করে পায়ের মোজা খুলে কাঁধে রাখেন এবং উটের রশি ধরে পানি পান করান। এতদর্শনে হযরত আবু উবায়দা (রা) বলেনঃ হে আমীরুল মু'মিনীন! আপনি একাজ করেছেন? লোকেরা আপনাকে অভদ্র বলবে, আর তা আমার কাছে ভালো লাগে না। আহ্! আবু উবায়দা, তুমি ব্যতীত অন্য কেউ একথা বললে আমি তাকে কঠোর শাস্তি দিতাম, যা উম্মাতে মুহাম্মদীর জন্য দৃষ্টান্ত হয়ে থাকত। জেনে রেখ, আমরা এক সময় লাঞ্ছিত ছিলাম, আল্লাহ্ ইসলাম দ্বারা আমাদের সম্মানিত করেছেন। এরপর যখনই আমরা আল্লাহ্ প্রদত্ত পথ ব্যতীত অন্য পথে সম্মান প্রাপ্তির চেষ্টা করব, তখনই আল্লাহ্ আমাদের লাঞ্ছিত করবেন।
(হাকিম বর্ণিত। তিনি বলেন, হাদীসটি বুখারী ও মুসলিমের শর্তানুযায়ী সহীহ।)
كتاب الأدب
التَّرْغِيب فِي التَّوَاضُع والترهيب من الْكبر وَالْعجب والافتخار
4419- وَعَن طَارق قَالَ خرج عمر رَضِي الله عَنهُ إِلَى الشَّام ومعنا أَبُو عُبَيْدَة فَأتوا على مخاضة وَعمر على نَاقَة لَهُ فَنزل وخلع خفيه فوضعهما على عَاتِقه وَأخذ بزمام نَاقَته فَخَاضَ فَقَالَ أَبُو عُبَيْدَة يَا أَمِير الْمُؤمنِينَ أَنْت تفعل هَذَا مَا يسرني أَن أهل الْبَلَد استشرفوك فَقَالَ أوه وَلَو يقل ذَا غَيْرك أَبَا عُبَيْدَة جعلته نكالا لأمة مُحَمَّد
إِنَّا كُنَّا أذلّ قوم فأعزنا الله بِالْإِسْلَامِ فمهما نطلب الْعِزّ بِغَيْر مَا أعزنا الله بِهِ أذلنا الله

رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح على شَرطهمَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৪৪১৯ | মুসলিম বাংলা