আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২২. অধ্যায়ঃ শিষ্টাচার
হাদীস নং: ৪৪২৯
অধ্যায়ঃ শিষ্টাচার
বিনয়ী হওয়ার প্রতি অনুপ্রেরণা এবং অহংকার ও আত্ম প্রশংসায় পঞ্চমুখ এবং আত্মম্ভরিতার প্রতি ভীতি প্রদর্শন
৪৪২৯. হযরত ফাযালা ইবন উবায়দ (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তিন শ্রেণীর লোককে প্রশ্ন করা হবে না। তারা হলঃ ১. যে ব্যক্তি আল্লাহর (অহংকারের) চাদর নিয়ে টানাটানি করে; কেননা তার চাদর হল অহংকার এবং তাঁর ভূষণ হল সম্মান। ২. যে ব্যক্তি আল্লাহর আদেশের ব্যাপারে সন্দিহান এবং ৩. আল্লাহর রহমত থেকে নিরাশ ব্যক্তি।
(তাবারানী নিজ শব্দে ও ইবন হিব্বানের সহীহ গ্রন্থে দীর্ঘ বর্ণনায় উক্ত হাদীসটি বর্ণনা করেন।)
(তাবারানী নিজ শব্দে ও ইবন হিব্বানের সহীহ গ্রন্থে দীর্ঘ বর্ণনায় উক্ত হাদীসটি বর্ণনা করেন।)
كتاب الأدب
التَّرْغِيب فِي التَّوَاضُع والترهيب من الْكبر وَالْعجب والافتخار
4429- وَعَن فضَالة بن عبيد رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ ثَلَاثَة لَا يسْأَل عَنْهُم رجل نَازع الله رِدَاءَهُ فَإِن رِدَاءَهُ الْكبر وَإِزَاره الْعِزّ وَرجل فِي شكّ من أَمر الله والقنوط من رَحمته
وَرَوَاهُ الطَّبَرَانِيّ وَاللَّفْظ لَهُ وَابْن حبَان فِي صَحِيحه أطول مِنْهُ
وَرَوَاهُ الطَّبَرَانِيّ وَاللَّفْظ لَهُ وَابْن حبَان فِي صَحِيحه أطول مِنْهُ