আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২২. অধ্যায়ঃ শিষ্টাচার
হাদীস নং: ৪৪৫৪
অধ্যায়ঃ শিষ্টাচার
বিনয়ী হওয়ার প্রতি অনুপ্রেরণা এবং অহংকার ও আত্ম প্রশংসায় পঞ্চমুখ এবং আত্মম্ভরিতার প্রতি ভীতি প্রদর্শন
৪৪৫৪. হযরত আসমা বিন্ত উমায়স (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছি: যে ব্যক্তি মনে অহংকার রাখে, বাহ্যিকভাবে অহংকার দেখায় অথচ সে সর্বোচ্চ মহান প্রভুকে ভুলে যায়, সে অত্যন্ত নিকৃষ্ট প্রকৃতির লোক। যে ব্যক্তি স্বৈরাচারী ও সীমালংঘনের দোষে অপরাধী, অথচ সে সর্বোচ্চ শক্তিধরকে ভুলে গেছে, সে সর্বাপেক্ষা নিকৃষ্ট লোক। যে ব্যক্তি অবহেলাবশত আল্লাহর দাবির কথা উপেক্ষা করেছে এবং কবর ও ধ্বংসের কথা ভুলে গেছে, সে নিকৃষ্ট লোক। যে ব্যক্তি অহংকার এবং সীমালংঘন করেছে এবং প্রথম (জম) ও শেষ (মৃত্যুর) কথা ভুলে গেছে, সে নিকৃষ্ট প্রকৃতির লোক। যে ব্যক্তি প্রবৃত্তির কারণে দুনিয়াকে প্রাধান্য দিয়ে দীনের ক্ষতি সাধন করেছে, সে নিকৃষ্ট লোক। যে ব্যক্তি লোভ-লালসার শিকার, সে নিকৃষ্ট প্রকৃতির লোক যে ব্যক্তির প্রবৃত্তি তাকে পথভ্রষ্ট করেছে, সে নিকৃষ্ট লোক এবং যে ব্যক্তির কামনার বস্তু তাকে লাঞ্ছিত করেছে, সে নিকৃষ্ট লোক।
(তিরমিযী (র) বর্ণিত। তিনি বলেন: হাদীসটি গরীব। তাবারানী উক্ত হাদীসটি নাঈম ইবন হিমার গাতফানী থেকে সংক্ষেপে বর্ণনা করেছেন।)
(তিরমিযী (র) বর্ণিত। তিনি বলেন: হাদীসটি গরীব। তাবারানী উক্ত হাদীসটি নাঈম ইবন হিমার গাতফানী থেকে সংক্ষেপে বর্ণনা করেছেন।)
كتاب الأدب
التَّرْغِيب فِي التَّوَاضُع والترهيب من الْكبر وَالْعجب والافتخار
4454- وَرُوِيَ عَن أَسمَاء بنت عُمَيْس رَضِي الله عَنْهَا قَالَت سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول بئس العَبْد عبد تخيل واختال وَنسي الْكَبِير المتعال
بئس العَبْد عبد تجبر واعتدى وَنسي الْجَبَّار الْأَعْلَى
بئس العَبْد عبد سَهَا وَلها وَنسي الْمَقَابِر والبلى
بئس العَبْد عبد عتى وطغى وَنسي المبتدا والمنتهى
بئس العَبْد عبد يخْتل الدُّنْيَا بِالدّينِ بالشهوات
بئس العَبْد عبد طمع يَقُودهُ
بئس العَبْد عبد هوى يضله
بئس العَبْد عبد رغب يذله
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث غَرِيب وَرَوَاهُ الطَّبَرَانِيّ من حَدِيث نعيم بن همار الْغَطَفَانِي أخصر مِنْهُ وَتقدم