আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২২. অধ্যায়ঃ শিষ্টাচার
হাদীস নং: ৪৪৬১
অধ্যায়ঃ শিষ্টাচার
সত্যাশ্রয়ের প্রতি অনুপ্রেরণা এবং মিথ্যাশ্রয়ের প্রতি ভীতি প্রদর্শন
৪৪৬১. হযরত উবাদা ইবন সামিত (রা) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেছেন: তোমরা আমার নিকট ছয়টি বিষয়ের যিম্মাদার হও, আমি তোমাদের জন্য জান্নাতের যিম্মাদার হবো। তা হলঃ ১. যখন তোমরা কথা বলবে, সত্য বলবে, ২. অঙ্গীকার করলে, তা পূরণ করবে, ৩. আমানত যথাযথ আদায় করবে, ৪. তোমাদের গুপ্তাঙ্গ সংরক্ষণ করবে, ৫. তোমাদের দৃষ্টি নিম্নগামী রাখবে এবং ৬. অন্যায় কাজ থেকে তোমাদের হাত ফিরিয়ে রাখবে।
(আহমাদ ইবন আবুদ দুনিয়া, ইবন হিব্বানের সহীহ গ্রন্থ, হাকিম, বায়হাকী (র) বর্ণিত। তাঁরা সবাই মুত্তালিব ইবন আবদুল্লাহ ইব্ন হানতাব (র) থেকে বর্ণনা করেন। হাকিম (র) বলেন: হাদীসটির সনদ সহীহ। [হাকিম মুনযিরী (র) বলেন): মুত্তালিব (র) উবাদা (রা) থেকে সরাসরি হাদীসটি শুনেন নি।)

كتاب الأدب
التَّرْغِيب فِي الصدْق والترهيب من الْكَذِب
4461- وَعَن عبَادَة بن الصَّامِت رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ اضمنوا لي سِتا من أَنفسكُم أضمن لكم الْجنَّة اصدقوا إِذا حدثتم وأوفوا إِذا وعدتم وأدوا إِذا ائتمنتم واحفظوا فروجكم وغضوا أبصاركم وَكفوا أَيْدِيكُم
رَوَاهُ أَحْمد وَابْن أبي الدُّنْيَا وَابْن حبَان فِي صَحِيحه وَالْحَاكِم وَالْبَيْهَقِيّ كلهم من رِوَايَة الْمطلب بن عبد الله بن حنْطَب عَنهُ وَقَالَ الْحَاكِم صَحِيح الْإِسْنَاد
قَالَ الْحَافِظ الْمطلب لم يسمع من عبَادَة

হাদীসের ব্যাখ্যা:
যে বিশ্বাসী ব্যক্তি আরকানে ইসলাম পালন করে, আল্লাহর দীনকে বুলন্দ ও বিজয়ী করার জন্য চেষ্টা করে এবং হাদীসে বর্ণিত ছয়টি জিনিসের উপর আমল করে, সে জান্নাতে যাবে। যদি কোন ব্যক্তি শুধুমাত্র এ ছয়টি জিনিস পালন করে; কিন্তু নামায-রোযা প্রভৃতি পালন করে না বা আল্লাহর দীনকে গালিব ও বুলন্দ করার জন্য জিহাদের আহ্বানে সাড়া দান করে না, তাহলে সে জান্নাতের দাবিদার হতে পারবে না, বরং আল্লাহর হুকুম-আহকাম উপেক্ষা করা বা আরকানে ইসলাম অনুসরণ না করার দরুন সে নিন্দিত হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)