আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২২. অধ্যায়ঃ শিষ্টাচার
হাদীস নং: ৪৪৬৮
অধ্যায়ঃ শিষ্টাচার
সত্যাশ্রয়ের প্রতি অনুপ্রেরণা এবং মিথ্যাশ্রয়ের প্রতি ভীতি প্রদর্শন
৪৪৬৮. মানসুর ইবন মু'তামির (র) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন: তোমরা সর্বাত্মকভাবে সত্য অবলম্বন কর। যদিও তোমরা (বাহ্যত) তার মধ্যে ধ্বংস দেখতে পাও, মূলত তার মধ্যেই নিহিত রয়েছে মুক্তি!
(ইব্ন আবুদ দুনিয়ার 'কিতাবুস্ সামত' এ বর্ণিত। ইব্ন আবুদ দুনিয়া অনুরূপ মু'দাল সূত্রে বর্ণনা করেছেন। তার বর্ণনাকারীগণ বিশ্বস্ত।)
(ইব্ন আবুদ দুনিয়ার 'কিতাবুস্ সামত' এ বর্ণিত। ইব্ন আবুদ দুনিয়া অনুরূপ মু'দাল সূত্রে বর্ণনা করেছেন। তার বর্ণনাকারীগণ বিশ্বস্ত।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الصدْق والترهيب من الْكَذِب
4468- وَعَن مَنْصُور بن الْمُعْتَمِر رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم تحروا الصدْق وَإِن رَأَيْتُمْ أَن الهلكة فِيهِ فَإِن فِيهِ النجَاة
رَوَاهُ ابْن أبي الدُّنْيَا فِي كتاب الصمت هَكَذَا معضلا وَرُوَاته ثِقَات
رَوَاهُ ابْن أبي الدُّنْيَا فِي كتاب الصمت هَكَذَا معضلا وَرُوَاته ثِقَات