আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪৪৭৪
অধ্যায়ঃ শিষ্টাচার
সত্যাশ্রয়ের প্রতি অনুপ্রেরণা এবং মিথ্যাশ্রয়ের প্রতি ভীতি প্রদর্শন
৪৪৭৪. হযরত সামুরা ইব্‌ন জুনদুব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) বলেছেন: আমি একরাতে স্বপ্নে দেখলাম যে, আবার নিকট দুই ব্যক্তি এসে বলল: আমি যাকে তার গণ্ডযুগল চিরতে দেখেছেন, সে ছিল মিথ্যাচারী। যখনই সে মিথা কথা বলে, তখন তার এক চোয়াল থেকে অন্য চোয়াল ফাঁক করা হতে থাকে, এমন কি তা কিয়ামতের দিন পর্যন্ত এরূপ যমীন থেকে আসমান পর্যন্ত করা হতে থাকবে।
(বুখারী (র) তাঁর সহীহ্ গ্রন্থে 'আদাব অধ্যায়ে' অনুরূপ বর্ণনা করেছেন এবং 'সালাত বর্জন' অনুচ্ছেদে দীর্ঘভাবে তা বর্ণিত হয়েছে।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الصدْق والترهيب من الْكَذِب
4474- وَعَن سَمُرَة بن جُنْدُب رَضِي الله عَنهُ قَالَ قَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم رَأَيْت اللَّيْلَة رجلَيْنِ أتياني قَالَا لي الَّذِي رَأَيْته يشق شدقه فكذاب يكذب الكذبة فَتحمل عَنهُ حَتَّى تبلغ الْآفَاق فيصنع بِهِ هَكَذَا إِلَى يَوْم الْقِيَامَة

رَوَاهُ البُخَارِيّ هَكَذَا مُخْتَصرا فِي الْأَدَب من صَحِيحه وَتقدم بِطُولِهِ فِي ترك الصَّلَاة
tahqiqতাহকীক:তাহকীক চলমান