আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪৪৮১
অধ্যায়ঃ শিষ্টাচার
সত্যাশ্রয়ের প্রতি অনুপ্রেরণা এবং মিথ্যাশ্রয়ের প্রতি ভীতি প্রদর্শন
৪৪৮১. হযরত সা'দ ইবন আবু ওয়াক্কাস (রা) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেছেন: খিয়ানতকারী ও মিথ্যাবাদী
ব্যতীত মু'মিনের আমল লেখা হয়।
(বাযযার ও আবু ই'আলা বর্ণিত। তার বর্ণনাসূত্র বিশুদ্ধ। উক্ত হাদীসটি ইমাম দারুকুতনী ইলাল গ্রন্থে মারফু' ও মাওকুফ উভয় সূত্রে বর্ণনা করেছেন এবং তিনি বলেনঃ হাদীসটির মাওকুফ সূত্র অধিক বিশুদ্ধ ও সামঞ্জস্যপূর্ণ। উক্ত হাদীসটি তাবারানী তাঁর কাবীর গ্রন্থে এবং বায়হাকী আবু উমার (র) সূত্রে মারফু' সূত্রেও বর্ণনা করেছেন।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الصدْق والترهيب من الْكَذِب
4481- وَعَن سعد بن أبي وَقاص رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ يطبع الْمُؤمن على كل خلة غير الْخِيَانَة وَالْكذب

رَوَاهُ الْبَزَّار وَأَبُو يعلى وَرُوَاته رُوَاة الصَّحِيح وَذكره الدَّارَقُطْنِيّ فِي الْعِلَل مَرْفُوعا وموقوفا وَقَالَ الْمَوْقُوف أشبه بِالصَّوَابِ وَرَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَالْبَيْهَقِيّ من حَدِيث أبي عمر مَرْفُوعا

হাদীসের ব্যাখ্যা:

দুর্বলতা মানুষের সহজাত। মু'মিন ব্যক্তি তার ব্যতিক্রম নন। মু'মিন ব্যক্তি নিজের দুর্বলতার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। কিন্তু দুটো অভ্যাস মু'মিনের স্বভাব বহির্ভূত। ঈমানের সাথে মিথ্যা ও আমানতের খিয়ানত একত্র হতে পারে না। অর্থাৎ মু'মিন ব্যক্তির যত অধঃপতনই হোক না কেন, তিনি মিথ্যাবাদী ও খিয়ানতকারী হতে পারেন না। মিথ্যা ও খিয়ানত ঈমানের বিপরীত কাজ। আর তাই নবী করীম ﷺ বলেছেন, মু'মিনের সকল অভ্যাস থাকতে পারে; কিন্তু মিথ্যা ও খিয়ানত থাকতে পারে না।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান