আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২২. অধ্যায়ঃ শিষ্টাচার
হাদীস নং: ৪৪৮৪
অধ্যায়ঃ শিষ্টাচার
সত্যাশ্রয়ের প্রতি অনুপ্রেরণা এবং মিথ্যাশ্রয়ের প্রতি ভীতি প্রদর্শন
৪৪৮৪. আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: একই অন্তরে কুফরী ও ঈমান একত্র হতে পারে না এবং সত্য ও মিথ্যা একত্র হতে পারে না। আর আমানত ও খিয়ানতও একত্র হতে পারে না।
(আহমাদ (র) ইব্ন লাহীয়া সূত্রে উক্ত হাদীসটি বর্ণনা করেন।)
(আহমাদ (র) ইব্ন লাহীয়া সূত্রে উক্ত হাদীসটি বর্ণনা করেন।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الصدْق والترهيب من الْكَذِب
4484- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لَا يجْتَمع الْكفْر وَالْإِيمَان فِي قلب امرىء وَلَا يجْتَمع الصدْق وَالْكذب جَمِيعًا وَلَا تَجْتَمِع الْخِيَانَة وَالْأَمَانَة جَمِيعًا
رَوَاهُ أَحْمد من رِوَايَة ابْن لَهِيعَة
رَوَاهُ أَحْمد من رِوَايَة ابْن لَهِيعَة