আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২২. অধ্যায়ঃ শিষ্টাচার
হাদীস নং: ৪৪৮৬
অধ্যায়ঃ শিষ্টাচার
সত্যাশ্রয়ের প্রতি অনুপ্রেরণা এবং মিথ্যাশ্রয়ের প্রতি ভীতি প্রদর্শন
৪৪৮৬. হযরত সুফিয়ান ইবনে আসীদ হাযরামী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছি: জঘন্যতম খিয়ানত হচ্ছে, কোন ব্যক্তি তোমাকে সত্যবাদী মনে করা সত্ত্বেও তুমি তার সাথে মিথ্যা কথা বল।
(আবু দাউদ (র) বাকীয়া ইব্ন ওয়ালীদ (র) থেকে উক্ত হাদীসটি বর্ণনা করেন। আবুল কাসিম বাগাবী তাঁর মু'জাম গ্রন্থে উক্ত সুফিয়ান (র) সম্পর্কে বলেন যে, তিনি এই হাদীসটি ব্যতীত অন্য কোন হাদীস বর্ণনা করেছেন বলে আমার জানা নেই।)

كتاب الأدب
التَّرْغِيب فِي الصدْق والترهيب من الْكَذِب
4486- وَعَن سُفْيَان بن أسيد الْحَضْرَمِيّ رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول كَبرت خِيَانَة أَن تحدث أَخَاك حَدِيثا هُوَ لَك مُصدق وَأَنت لَهُ بِهِ كَاذِب
رَوَاهُ أَبُو دَاوُد من رِوَايَة بَقِيَّة بن الْوَلِيد وَذكر أَبُو الْقَاسِم الْبَغَوِيّ فِي مُعْجَمه سُفْيَان هَذَا وَقَالَ لَا أعلم روى غير هَذَا الحَدِيث
رَوَاهُ أَبُو دَاوُد من رِوَايَة بَقِيَّة بن الْوَلِيد وَذكر أَبُو الْقَاسِم الْبَغَوِيّ فِي مُعْجَمه سُفْيَان هَذَا وَقَالَ لَا أعلم روى غير هَذَا الحَدِيث
হাদীসের ব্যাখ্যা:
মিথ্যা কথা সর্বদা এবং সকল অবস্থায় গর্হিত ব্যাপার। পরিস্থিতি এবং পরিবেশের বিভিন্নতার কারণে মিথ্যার গুনাহের পরিমাণ বিভিন্ন হয়। এক ব্যক্তি মিথ্যা সাক্ষী দিয়ে অপর ব্যক্তিকে ফাঁসিকাষ্ঠে ঝুলিয়ে দিল এবং অপর ব্যক্তি নিজের বাহাদুরী জাহির করা বা অন্যের বাহবা কুড়ানোর জন্য মিথ্যা বলল। উভয় ব্যক্তি মিথ্যার অপরাধে অপরাধী। কিন্তু প্রথম ব্যক্তি মিথ্যার দ্বারা অন্যের উপর যুলম করার কারণে বেশি শাস্তি লাভের উপযুক্ত বিবেচিত হবে।
ভাইয়ের সাথে মিথ্যা বলা নিকৃষ্ট খিয়ানত এ জন্য বলা হয়েছে যে, মিথ্যাবাদী তার ভাইয়ের সরলতা ও তার সম্পর্কে সে যে ভাল ধারণ পোষণ করে, তার সুযোগ গ্রহণ করে এবং তার ক্ষতি সাধন করে। বস্তুত মিথ্যাবাদী ব্যক্তি তার ভাইয়ের আস্থা ও ভরসা থেকে নাজায়েয ফায়দা হাসিল করে তাকে বিপদে ফেলে।

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)