আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২২. অধ্যায়ঃ শিষ্টাচার
হাদীস নং: ৪৪৯০
অধ্যায়ঃ শিষ্টাচার
সত্যাশ্রয়ের প্রতি অনুপ্রেরণা এবং মিথ্যাশ্রয়ের প্রতি ভীতি প্রদর্শন
৪৪৯০. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কাছে মিথ্যার চেয়ে কোন কাজ এতবেশী ক্ষুদ্ধের কারণ ছিল না। যখন তিনি কারো মধ্যে মিথ্যাচারিতা সম্পর্কে জানতে পারতেন, সে নতুন করে তাওবা না করা পর্যন্ত তিনি তাকে তাঁর অন্তরে স্থান দিতেন না।
(আহমাদ বাযযার নিজ শব্দে, ইবন হিব্বানের সহীহ গ্রন্থে বর্ণিত। তবে তাঁর শব্দমালা এরূপঃ তিনি (আয়েশা রা) বলেন: রাসুলুল্লাহ্ (ﷺ)-এর নিকট মিথ্যাচারিতার চেয়ে আর কোন কাজ এত ক্ষুদ্ধের কারণ ছিল না। কোন ব্যক্তি তাঁর নিকট মিথ্যা বললে, পুনরায় সে নূতন করে তাওবা করেছেন একথা না জানা পর্যন্ত তিনি তার প্রতি ক্ষুব্ধ থাকতেন। হাকিম (র) বর্ণিত। তিনি বলেন, হাদীসটির সনদ সহীহ্। তবে তার শব্দমালা এরূপঃ রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট মিথ্যাচারিতার চেয়ে আর কোন বস্তু এমন ক্ষুদ্ধের কারণ ছিল না, ক্ষুদ্র বিষয় হলে তিনি মিথ্যার ব্যাপারটি পর্যালোচনা করে দেখতেন। উক্ত ব্যক্তি নূতন ভাবে তাওবা না করা পর্যন্ত তিনি তার প্রতি ক্ষুব্ধ থাকতেন।)

كتاب الأدب
التَّرْغِيب فِي الصدْق والترهيب من الْكَذِب
4490- وَعَن عَائِشَة رَضِي الله عَنْهَا قَالَت مَا كَانَ من خلق أبْغض إِلَى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من الْكَذِب مَا اطلع على أحد من ذَاك بِشَيْء فَيخرج من قلبه حَتَّى يعلم أَنه قد أحدث تَوْبَة
رَوَاهُ أَحْمد وَالْبَزَّار وَاللَّفْظ لَهُ وَابْن حبَان فِي صَحِيحه وَلَفظه قَالَت مَا كَانَ من خلق أبْغض إِلَى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من الْكَذِب وَلَقَد كَانَ الرجل يكذب عِنْده الكذبة فَمَا يزَال فِي نَفسه حَتَّى يعلم أَنه قد أحدث فِيهَا تَوْبَة
وَرَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد وَلَفظه قَالَت مَا كَانَ شَيْء أبْغض إِلَى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من الْكَذِب وَمَا جربه رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من أحد وَإِن قل فَيخرج لَهُ من نَفسه حَتَّى يجدد لَهُ تَوْبَة