আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪৪৯২
অধ্যায়ঃ শিষ্টাচার
সত্যাশ্রয়ের প্রতি অনুপ্রেরণা এবং মিথ্যাশ্রয়ের প্রতি ভীতি প্রদর্শন
৪৪৯২. হযরত আবু হুরায়রা (রা) সূত্রে রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন: কোন ব্যক্তি যদি একটি বালককে বলেঃ তুমি এখানে এসো এবং গ্রহণ কর। এরপর সে তাকে দিল না, এও মিথ্যার অন্তর্ভুক্ত।
(আহমাদ ও ইব্‌ন আবুদ দুনিয়া উভয়ে যুহরী থেকে, তিনি আবু হুরায়রা (রা) থেকে বর্ণনা করেন। তবে তিনি (ইমাম যুহরী) হযরত আবু হুরায়রা (রা) থেকে হাদীসটি শুনেন নি।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الصدْق والترهيب من الْكَذِب
4492- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَنه قَالَ من قَالَ لصبي تعال هاك ثمَّ لم يُعْطه فَهِيَ كذبة

رَوَاهُ أَحْمد وَابْن أبي الدُّنْيَا كِلَاهُمَا عَن الزُّهْرِيّ عَن أبي هُرَيْرَة وَلم يسمع مِنْهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান