আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪৪৯৬
অধ্যায়ঃ শিষ্টাচার
সত্যাশ্রয়ের প্রতি অনুপ্রেরণা এবং মিথ্যাশ্রয়ের প্রতি ভীতি প্রদর্শন
৪৪৯৬. হযরত সালমান (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন: তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। তারা হল: ১. বৃদ্ধ ব্যভিচারী, ২. মিথ্যাবাদী শাসক এবং ৩. অহংকারী ভিক্ষুক।
(বাযযার উত্তম সনদে বর্ণনা করেন।
العائل - দরিদ্র লোক, ভিক্ষুক।
المزهو - অহংকারী।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الصدْق والترهيب من الْكَذِب
4496- وَعَن سلمَان رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ثَلَاثَة لَا يدْخلُونَ الْجنَّة الشَّيْخ الزَّانِي وَالْإِمَام الْكذَّاب والعائل المزهو

رَوَاهُ الْبَزَّار بِإِسْنَاد جيد
العائل هُوَ الْفَقِير
المزهو هُوَ المعجب بِنَفسِهِ المتكبر
tahqiqতাহকীক:তাহকীক চলমান