আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২২. অধ্যায়ঃ শিষ্টাচার
হাদীস নং: ৪৪৯৮
অধ্যায়ঃ শিষ্টাচার
কথায় ও কাজে দ্বিমুখীপনার প্রতি ভীতি প্রদর্শন
৪৪৯৮. হযরত মুহাম্মদ ইবন যায়িদ (র) থেকে বর্ণিত। একদা কতিপয় লোক তাঁর দাদা আবদুল্লাহ্ ইবন উমার (রা)-এর নিকট বলেন: আমরা আমাদের যুগের শাসকদের নিকট যাতায়াত করি, কিন্তু যখন আমরা তাদের থেকে বেরিয়ে আসি, তখন আমরা তাদের বক্তব্যের বিপরীত মন্তব্য করি। তিনি বলেন: আমরা এ জাতীয় কাজকে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর যামানায় কপটতা মনে করতাম।
(বুখারী বর্ণিত।)
(বুখারী বর্ণিত।)
كتاب الأدب
ترهيب ذِي الْوَجْهَيْنِ وَذي اللسانين
4498- وَعَن مُحَمَّد بن زيد أَن نَاسا قَالُوا لجده عبد الله بن عمر رَضِي الله عَنْهُم إننا ندخل على سلطاننا فَنَقُول بِخِلَاف مَا نتكلم إِذا خرجنَا من عِنْده فَقَالَ كُنَّا نعد هَذَا نفَاقًا على عهد رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم
رَوَاهُ البُخَارِيّ
رَوَاهُ البُخَارِيّ