আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪৫০২
অধ্যায়ঃ শিষ্টাচার
গায়রুল্লাহর নামে ধর্ম নিয়ে শপথ করা এবং 'আমি ইসলাম থেকে মুক্ত' (মুসলমান নই) 'আমি কাফির' বলা এ বিষয়ে ভীতি প্রদর্শন
৪৫০২. হযরত ইবন উমার (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন: আল্লাহ্ তোমাদের পিতার নামে শপথ করতে নিষেধ করেছেন। তোমাদের কেউ শপথ করলে, তার আল্লাহর নামে শপথ করা উচিত অথবা নীরবতা অবলম্বন করা উচিত।
(মালিক, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ ও ইবন মাজা বর্ণিত।)
كتاب الأدب
التَّرْهِيب من الْحلف بِغَيْر الله سِيمَا بالأمانة وَمن قَوْله أَنا بَرِيء من الْإِسْلَام أَو كَافِر وَنَحْو ذَلِك
4502- عَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن الله تَعَالَى يَنْهَاكُم أَن
تحلفُوا بِآبَائِكُمْ من كَانَ حَالفا فليحلف بِاللَّه أَو ليصمت

رَوَاهُ مَالك وَالْبُخَارِيّ وَمُسلم وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَابْن مَاجَه
tahqiqতাহকীক:তাহকীক চলমান