আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২২. অধ্যায়ঃ শিষ্টাচার
হাদীস নং: ৪৫০৪
অধ্যায়ঃ শিষ্টাচার
গায়রুল্লাহর নামে ধর্ম নিয়ে শপথ করা এবং 'আমি ইসলাম থেকে মুক্ত' (মুসলমান নই) 'আমি কাফির' বলা এ বিষয়ে ভীতি প্রদর্শন
৪৫০৪. হযরত বুবায়দা (রা) থেকে বর্ণিত। তিনি এক ব্যক্তিকে বলতে শুনলেন কস্মিনকালেও নয় কা'বার শপথ! ইবন উমার (রা) বলেনঃ গায়রুল্লাহর নামে শপথ করা যাবে না। কেননা, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি গায়রুল্লাহর নামে শপথ করে, প্রকৃতপক্ষে সে কুফরী করে, অথবা বলেছেন: সে শিরক করে।
(তিরমিযী বর্ণিত। তিনি বলেন: হাদীসটি হাসান, ইব্ন হিব্বানের সহীহ গ্রন্থ এবং হাকিম থেকে বর্ণিত। ইমাম হাকিম (র) বলেনঃ এ হাদীসটি বুখারী ও মুসলিমের শর্তানুযায়ী সহীহ।)
(তিরমিযী বর্ণিত। তিনি বলেন: হাদীসটি হাসান, ইব্ন হিব্বানের সহীহ গ্রন্থ এবং হাকিম থেকে বর্ণিত। ইমাম হাকিম (র) বলেনঃ এ হাদীসটি বুখারী ও মুসলিমের শর্তানুযায়ী সহীহ।)
كتاب الأدب
التَّرْهِيب من الْحلف بِغَيْر الله سِيمَا بالأمانة وَمن قَوْله أَنا بَرِيء من الْإِسْلَام أَو كَافِر وَنَحْو ذَلِك
4504- وَعنهُ رَضِي الله عَنهُ أَنه سمع رجلا يَقُول لَا والكعبة فَقَالَ ابْن عمر لَا يحلف بِغَيْر الله فَإِنِّي سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من حلف بِغَيْر الله فقد كفر أَو أشرك
رَوَاهُ التِّرْمِذِيّ وَحسنه وَابْن حبَان فِي صَحِيحه وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرطهمَا
رَوَاهُ التِّرْمِذِيّ وَحسنه وَابْن حبَان فِي صَحِيحه وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرطهمَا