আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪৫১১
অধ্যায়ঃ শিষ্টাচার
গায়রুল্লাহর নামে ধর্ম নিয়ে শপথ করা এবং 'আমি ইসলাম থেকে মুক্ত' (মুসলমান নই) 'আমি কাফির' বলা এ বিষয়ে ভীতি প্রদর্শন
৪৫১১. হযরত সাবিত ইবন যাহহাক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ্ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মের নামে শপথ করে, তবে তাই তার উপর বর্তাবে।
(বুখারী ও মুসলিম উভয়ে একই হাদীসে বর্ণনা করেন। আবু দাউদ, তিরমিযী, নাসাঈ ও ইবন মাজা।)
كتاب الأدب
التَّرْهِيب من الْحلف بِغَيْر الله سِيمَا بالأمانة وَمن قَوْله أَنا بَرِيء من الْإِسْلَام أَو كَافِر وَنَحْو ذَلِك
4511- وَعَن ثَابت بن الضَّحَّاك رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من حلف بِملَّة غير الْإِسْلَام كَاذِبًا فَهُوَ كَمَا قَالَ

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم فِي حَدِيث وَأَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَابْن مَاجَه
التَّرْهِيب من احتقار الْمُسلم وَأَنه لَا فضل لأحد على أحد إِلَّا بالتقوى
tahqiqতাহকীক:তাহকীক চলমান