আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২২. অধ্যায়ঃ শিষ্টাচার
হাদীস নং: ৪৫১৭
অধ্যায়ঃ শিষ্টাচার
মুসলমানকে তাচ্ছিল্য করার প্রতি ভীতি প্রদর্শন এবং তাকওয়া ব্যতীত কারো উপর কারো মর্যাদা নেই
৪৫১৭. হযরত উকবা ইবন আমির (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমাদের বংশ কৌলিন্য একের উপর অপরের মর্যাদার মানদণ্ড নয়। তোমরা সকলে আদম সন্তান। রশি দ্বারা পাল্লা ভারী হয় না। দীন ব্যতীত তোমাদের একের উপর অপরের মর্যাদা নেই অথবা তিনি الا بالدين এরস্থলে عمل صالح (সৎকাজ) বলেছেন।
(আহমাদ ও বায়হাকী বর্ণিত। তাঁরা উভয়ে ইব্ন লাহীয়া থেকে বর্ণনা করেছেন। ইমাম বায়হাকী (র) নিজ শব্দযোগে বলেন: দীন ব্যতীত তোমাদের একের উপর অপরের মর্যাদা নেই অথবা তিনি الا بالدين-এর স্থলে عمل صالح বলেছেন। কারো মধ্যকার অশ্লীলতা, বাচালতা ও কৃপণতা মর্যাদার মানদণ্ড নয়।)

كتاب الأدب
التَّرْهِيب من احتقار الْمُسلم وَأَنه لَا فضل لأحد على أحد إِلَّا بالتقوى
4517- وَعَن عقبَة بن عَامر رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن أنسابكم هَذِه لَيست بسباب على أحد وَإِنَّمَا أَنْتُم ولد آدم طف الصَّاع لم تملؤوه لَيْسَ لأحد فضل على أحد إِلَّا بِالدّينِ أَو عمل صَالح
رَوَاهُ أَحْمد وَالْبَيْهَقِيّ كِلَاهُمَا من رِوَايَة ابْن لَهِيعَة وَلَفظ الْبَيْهَقِيّ قَالَ
لَيْسَ لأحد على أحد فضل إِلَّا بِالدّينِ أَو عمل صَالح
حسب الرجل أَن يكون فَاحِشا بذيا بَخِيلًا
رَوَاهُ أَحْمد وَالْبَيْهَقِيّ كِلَاهُمَا من رِوَايَة ابْن لَهِيعَة وَلَفظ الْبَيْهَقِيّ قَالَ
لَيْسَ لأحد على أحد فضل إِلَّا بِالدّينِ أَو عمل صَالح
حسب الرجل أَن يكون فَاحِشا بذيا بَخِيلًا