আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২২. অধ্যায়ঃ শিষ্টাচার
হাদীস নং: ৪৫৩৭
অধ্যায়ঃ শিষ্টাচার
চলার পথ থেকে কষ্টদায়ক বস্তু সরানো ও এই জাতীয় বিষয়ের প্রতি অনুপ্রেরণা
৪৫৩৭. মুসলিম শরীফের অন্য বর্ণনায় আছে, এক ব্যক্তি রাস্তায় গাছের ডালার পাশ দিয়ে পথ চলল, সে বলল: আল্লাহর শপথ! মুসলমানদেরকে যাতে তা কষ্ট দিতে না পারে, সেজন্য আমি তা সরিয়ে ফেলব। তাকে (এরূপ আমল কারীকে) জান্নাতে প্রবেশ করানো হবে।
ইমাম আবু দাউদ (র) নিজ শব্দ যোগে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন: এক ব্যক্তি রাস্তা থেকে একটি কাটাদার ডালা সরানো ব্যতীত আর কোন নেক আমল করেনি। বর্ণনাকারী বলেন: হাদীসের শব্দ মালায় ،كان في شجرة فقطعه অথবা তিনি বলেছেন: كان موضوعاً এরপর সে তা রাস্তা থেকে সরিয়ে দেবে, এর বিনিময়ে আল্লাহ্ তার আমল কবুল করবেন এবং তাকে জান্নাতে প্রবেশ করাবেন।

كتاب الأدب
التَّرْغِيب فِي إمَاطَة الْأَذَى عَن الطَّرِيق وَغير ذَلِك مِمَّا يذكر
4537- وَفِي أُخْرَى لَهُ مر رجل بِغُصْن شَجَرَة على ظهر الطَّرِيق فَقَالَ وَالله لأنحين هَذَا عَن الْمُسلمين لَا يؤذيهم فَأدْخل الْجنَّة
وَرَوَاهُ أَبُو دَاوُد وَلَفظه قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم نزع رجل لم يعْمل خيرا قطّ غُصْن شوك عَن الطَّرِيق إِمَّا قَالَ كَانَ فِي شَجَرَة فَقَطعه وَإِمَّا كَانَ مَوْضُوعا فأماطه عَن الطَّرِيق فَشكر الله ذَلِك لَهُ فَأدْخلهُ الْجنَّة

হাদীসের ব্যাখ্যা:
এ হাদীছে বলা হয়েছে যে, এক ব্যক্তি রাস্তা থেকে একটি ডাল সরিয়ে দেওয়ার অছিলায় জান্নাত লাভ করেছে। নবী কারীম সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম তাকে জান্নাতে সানন্দে ঘুরে বেড়াতে দেখেছেন। তিনি তা কখন দেখেছেন তা এ হাদীছে উল্লেখ করা হয়নি। হতে পারে মি'রাজের সফরকালে দেখেছেন। এমনও হতে পারে যে, স্বপ্নে দেখেছেন। নবীদের স্বপ্ন ওহী হয়ে থাকে। সুতরাং এর সত্যতায় কোনও সন্দেহের অবকাশ নেই। এ লোকটি কোন কালের তাও বলা হয়নি। ধারণা করা যায় সে ছিল অতীতকালের কোনও নবীর উম্মত। সব কালের নবীদের ধর্মই ছিল ইসলাম এবং তার অনুসারীদেরও মুসলিমই বলা হত। কাজেই এ হাদীছে মুসলিম বলা হয়েছে দেখে এই উম্মতের লোক হওয়া অনিবার্য নয়।
এই লোকটির অন্তরে ছিল মানুষের প্রতি মমতা। রাস্তার উপর একটা গাছের ডাল ঝুলে আছে কিংবা কোনও কাঁটাদার ডাল পড়ে আছে। এ ডালে কারও মাথায় আঘাত লাগতে পারে কিংবা এর কাঁটা কারও পায়ে ফুটতে পারে। এভাবে আল্লাহর বান্দাগণ কষ্ট পাবে এ চিন্তা করে সে ডালটি কেটে ফেলেছিল কিংবা পড়ে থাকা কাঁটাদার ডালটি সরিয়ে ফেলেছিল। মানুষের প্রতি তার এ দরদী কাজটি আল্লাহ তা'আলা পসন্দ করলেন এবং এর অছিলায় তাকে জান্নাত দান করলেন। সুবহানাল্লাহ! মানুষের কষ্ট দূর করে দেওয়ার যে-কোনও পদক্ষেপ কতই না ফযীলতের কাজ!
এমনিতে কাজটি তো অতি সাধারণ। কিন্তু আল্লাহ তা'আলা তার বদলা দিলেন কত বিরাট! এর দ্বারা বোঝা যায় মানুষের কষ্টনিবারণ আল্লাহর কাছে কী মূল্য রাখে এবং মুসলিম সাধারণের উপকার হয় এমন কাজ আল্লাহ তা'আলার কত পসন্দ। তাই তো এরূপ কাজকে ঈমানের শাখা বলা হয়েছে।
হাদীস থেকে শিক্ষণীয়ঃ
ক. এ হাদীছ দ্বারাও শিক্ষা পাওয়া যায় যে, কোনও নেক আমলকেই তুচ্ছ মনে করতে নেই।
খ. এর দ্বারা রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলার ফযীলত জানা যায়।
গ. আরও জানা যায় মুসলিম সাধারণের কোনও উপকার করা এবং তাদের কোনও ক্ষতি লাঘব করার কাজ আল্লাহ তা'আলার কত প্রিয়। আল্লাহ তা'আলা আমাদেরকে এ জাতীয় কাজ বেশি বেশি করার তাওফীক দান করুন, আমীন।

ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)