আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪৫৪৯
অধ্যায়ঃ শিষ্টাচার
বিষধর জন্তু হত্যা করা এবং সাপ ও অন্যান্য বিষধর জন্তু হত্যা করার প্রতি অনুপ্রেরণা
৪৫৪৯. হযরত আব্বাস ইব্‌ন আবদুল মুত্তালিব (রা) থেকে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলেন: আমরা যমযম কূপ পরিষ্কার করার ইচ্ছা করেছি। কেননা, তাতে অনেক ছোট সাপ রয়েছে। তখন নবী (ﷺ) সে গুলোকে মেরে ফেলার নির্দেশ দেন।
(আবু দাউদ (র) বর্ণিত। তাঁর বর্ণনা সূত্র বিশুদ্ধ, তবে আবদুর রহমান ইবন সারিত (র) ব্যতীত। সে আব্বাস (রা) থেকে শুনেছে বলে আমি মনে করি না।
الجنان একবচনে جان হাদীসের ভাষ্য অনুযায়ী এর অর্থ ছোট সাপ। কারো কারো মতে ছোট ছোট কীট কারো কারো মতে, সাদা কীট।
ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত আছে যে, কিছু সংখ্যক জিনের বিকৃত রূপ হল সাপ, যেমন বনী ইস্রাঈলের (কতিপয় লোকের) বিকৃত রূপ হল বানর।)
كتاب الأدب
التَّرْغِيب فِي قتل الوزغ وَمَا جَاءَ فِي قتل الْحَيَّات وَغَيرهَا مِمَّا يذكر
4549- وَعَن الْعَبَّاس بن عبد الْمطلب رَضِي الله عَنهُ أَنه قَالَ لرَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِنَّا نُرِيد أَن نكنس زَمْزَم وَإِن فِيهَا من هَذِه الْجنان يَعْنِي الْحَيَّات الصغار فَأمر النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم بقتلهن

رَوَاهُ أَبُو دَاوُد وَإِسْنَاده صَحِيح إِلَّا أَن عبد الرَّحْمَن بن سابط مَا أرَاهُ سمع من الْعَبَّاس
الْجنان بِكَسْر الْجِيم وَتَشْديد النُّون جمع جَان وَهِي الْحَيَّة الصَّغِيرَة كَمَا فِي الحَدِيث وَقيل الدقيقة الْخَفِيفَة وَقيل الدقيقة الْبَيْضَاء ويروى عَن ابْن عَبَّاس الْجنان مسخ الْجِنّ كَمَا مسخت القردة من بني إِسْرَائِيل
tahqiqতাহকীক:তাহকীক চলমান