আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২২. অধ্যায়ঃ শিষ্টাচার
হাদীস নং: ৪৫৭০
অধ্যায়ঃ শিষ্টাচার
প্রতিশ্রুতি পালন ও আমানত রক্ষায় উদ্বুদ্ধকরণ এবং প্রতিশ্রুতি ভঙ্গ, খিয়ানত, বিশ্বাসঘাতকতা, সন্ধিবদ্ধ ব্যক্তিকে হত্যা ও তার প্রতি যুলুম করার ব্যাপারে সতর্কীকরণ
৪৫৭০. তিরমিযীর অপর এক রিওয়ায়াতে হযরত আবূ হুরায়রা (রা)-এর থেকে বর্ণিত। যখন গনীমতের সম্পদকে ব্যক্তিগত সম্পদরূপে গ্রহণ করা হবে, আমানতকে গনীমত মনে করা হবে, যাকাতকে কর-জরিমানা হিসেবে বিবেচনা করা হবে, দুনিয়া লাভের উদ্দেশ্যে ইলম শিক্ষা করা হবে, পুরুষ তার স্ত্রীর আনুগত্য করবে, মায়ের অবাধ্যতা করবে, বন্ধুকে কাছে টানবে, পিতাকে দূরে সরিয়ে দেবে, মসজিদে শোরগোল হবে, গোত্রের পাপিষ্ঠ ব্যক্তি তার সর্দার হবে, জাতির নিকৃষ্টতম ব্যক্তি তার নেতা হবে, অনিষ্টের ভয়ে মানুষকে সমীহ করা হবে, নর্তকী ও নানাবিধ বাদ্যযন্ত্রের প্রসার ঘটবে, মদ্যপান করা হবে এবং পরবর্তী যুগের উম্মাত পূর্ববর্তীদের গালমন্দ করবে। তখন তারা যেন অগ্নি বায়ু, ভূমিধস, অবয়ব বিকৃতি, প্রস্তর বর্ষণ এবং এরূপ পুরনো মালার (ঝরে পড়া দানার) ন্যায় অবিচ্ছিন্ন নিদর্শনাবলীর অপেক্ষা করে, যার সূতো কেটে দেওয়ার ফলে দানাগুলো অনবরত ঝরে পড়তে থাকে।
(তিরমিযী (র) বলেন, হাদীসটি গরীব।)
(তিরমিযী (র) বলেন, হাদীসটি গরীব।)
كتاب الأدب
التَّرْغِيب فِي إنجاز الْوَعْد وَالْأَمَانَة والترهيب من إخلافه وَمن الْخِيَانَة والغدر وَقتل الْمعَاهد أَو ظلمه
4570- وَفِي رِوَايَة لِلتِّرْمِذِي من حَدِيث أبي هُرَيْرَة إِذا اتخذ الْفَيْء دولا وَالْأَمَانَة مغنما وَالزَّكَاة مغرما وَتعلم لغير دين وأطاع الرجل امْرَأَته وعق أمه وَأدنى صديقه وأقصى أَبَاهُ وَظَهَرت الْأَصْوَات فِي الْمَسَاجِد وساد الْقَبِيلَة فاسقهم وَكَانَ زعيم الْقَوْم أرذلهم وَأكْرم الرجل مَخَافَة شَره وَظَهَرت الْقَيْنَات وَالْمَعَازِف وشربت الْخُمُور وَلعن آخر هَذِه الْأمة أَولهَا فليرتقبوا عِنْد ذَلِك ريحًا حَمْرَاء وخسفا ومسخا وقذفا وآيات تتَابع كنظام بَال قطع سلكه فتتابع
قَالَ التِّرْمِذِيّ حَدِيث غَرِيب
قَالَ التِّرْمِذِيّ حَدِيث غَرِيب