আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪৫৭৩
অধ্যায়ঃ শিষ্টাচার
প্রতিশ্রুতি পালন ও আমানত রক্ষায় উদ্বুদ্ধকরণ এবং প্রতিশ্রুতি ভঙ্গ, খিয়ানত, বিশ্বাসঘাতকতা, সন্ধিবদ্ধ ব্যক্তিকে হত্যা ও তার প্রতি যুলুম করার ব্যাপারে সতর্কীকরণ
৪৫৭৩. হযরত আবদুল্লাহ ইব্ন আবূ হামযা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) -এর কাছে তাঁর আবির্ভাবের পূর্বে একটি বস্তু বিক্রি করেছিলাম। তাতে বিক্রিত মালের অবশিষ্ট কিছু অংশ (আমার কাছে) থেকে যায়। আমি তাঁকে উক্ত মাল যথাস্থানে পৌছে দেওয়ার ওয়াদা দিয়েছিলাম। কিন্তু আমি তা ভুলে যাই। তারপর তিনদিন পরে কথাটি স্মরণে হলো। তখন আমি গিয়ে দেখি, তিনি যথাস্থানে অপেক্ষমান রয়েছেন। (আমাকে দেখে) তিনি বললেন, বৎস, তুমি তো আমাকে বেজায় কষ্ট দিলে। আমি এখানে তিনদিন ধরে তোমার অপেক্ষায় রয়েছি।
(আবু দাউদ (স্বীয় সুনানে) এবং ইবন আবিদ-দুনিয়া তাঁর 'কিতাবুস-সাম্ত'-এ ইব্রাহীম ইবন তাহমানের সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন। ইব্রাহীম ইবন তাহমান বুদায়ল ইবন মায়সারা থেকে, তিনি আবদুল করীম থেকে, তিনি আবদুল্লাহ্ ইব্‌ন শাকীক থেকে, তিনি তাঁর পিতা শাকীক থেকে, তিনি আবদুল্লাহ ইবন আবূ হামসা (রা) থেকে হাদীসটি বর্ণনা করেছেন। আবু দাউদ (র) বলেন, মুহাম্মদ ইবন ইয়াহইয়া বলেছেন, আমার মতে, এই আবদুল করীম হলেন আবদুল্লাহ ইব্‌ন শাকীকের পুত্র। আবু আলী ইব্‌ন সাকান 'কিতাবুস্ সাহাবায়' আবদুল্লাহ ইবন আবূ হামসা (রা)-কে সাহাবী হিসেবে উল্লেখ করে বলেন, ইবরাহীম ইব্ন তাহমানের সূত্রে বর্ণিত হাদীসটি বুদায়ল ইব্ন মায়সারা থেকে, তিনি শাকীক থেকে, তিনি তাঁর পিতা থেকে বর্ণনা করেছেন। কারও মতে, বুদায়ল আবদুল করীম মু'আল্লিম থেকে রিওয়ায়াত করেছেন। তবে আবু আলী বর্ণিত আবদুল করীমের মধ্যস্থতাবিহীন সনদই সঠিক হওয়ার সম্ভাবনা বেশি। আল্লাহই সমধিক জ্ঞাত।)
كتاب الأدب
التَّرْغِيب فِي إنجاز الْوَعْد وَالْأَمَانَة والترهيب من إخلافه وَمن الْخِيَانَة والغدر وَقتل الْمعَاهد أَو ظلمه
4573- وَعَن عبد الله بن أبي الحمساء رَضِي الله عَنهُ قَالَ بَايَعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم بِبيع قبل أَن يبْعَث فَبَقيت لَهُ بَقِيَّة ووعدته أَن آتيه بهَا فِي مَكَانَهُ فنسيت ثمَّ ذكرت بعد ثَلَاث فَجئْت فَإِذا هُوَ مَكَانَهُ فَقَالَ يَا فَتى لقد شققت عَليّ أَنا هَهُنَا مُنْذُ ثَلَاث أنتظرك

رَوَاهُ أَبُو دَاوُد وَابْن أبي الدُّنْيَا فِي كتاب الصمت كِلَاهُمَا عَن إِبْرَاهِيم بن طهْمَان عَن بديل بن ميسرَة عَن عبد الْكَرِيم عَن عبد الله بن شَقِيق عَن أَبِيه عَنهُ وَقَالَ أَبُو دَاوُد قَالَ مُحَمَّد بن يحيى هَذَا عندنَا عبد الْكَرِيم بن عبد الله بن شَقِيق
وَقد ذكر عبد الله بن أبي الحمساء أَبُو عَليّ بن السكن فِي كتاب الصَّحَابَة فَقَالَ رُوِيَ حَدِيث إِبْرَاهِيم بن طهْمَان عَن بديل بن ميسرَة عَن ابْن شَقِيق عَن أَبِيه وَيُقَال عَن بديل عَن عبد الْكَرِيم الْمعلم وَيُشبه أَن يكون مَا ذكره أَبُو عَليّ من إِسْقَاط عبد الْكَرِيم مِنْهُ هُوَ الصَّوَاب وَالله أعلم

হাদীসের ব্যাখ্যা:

নবুওয়ত লাভের পূর্বেও রাসূলুল্লাহ ﷺ প্রতিশ্রুতি রক্ষায় এতটুকু যত্নবান ছিলেন যে, তিন দিন পর্যন্ত এক জায়গায় অবস্থান করে এক ব্যক্তির অপেক্ষা করছিলেন।
এখানে বলে রাখা ভাল যে, ওয়াদা ও প্রতিশ্রুতি পালনে এ পর্যায়ের কষ্ট ভোগ করা শরীঅতের দৃষ্টিতে সবসময় অপরিহার্য নয়। কিন্তু আল্লাহ্ তা'আলা রাসূলুল্লাহ ﷺকে যে "মহত্তম চরিত্র" দান করে রেখেছিলেন, এ ছিল তারই ফল।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান