আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২২. অধ্যায়ঃ শিষ্টাচার
হাদীস নং: ৪৫৮৮
অধ্যায়ঃ শিষ্টাচার
প্রতিশ্রুতি পালন ও আমানত রক্ষায় উদ্বুদ্ধকরণ এবং প্রতিশ্রুতি ভঙ্গ, খিয়ানত, বিশ্বাসঘাতকতা, সন্ধিবদ্ধ ব্যক্তিকে হত্যা ও তার প্রতি যুলুম করার ব্যাপারে সতর্কীকরণ
৪৫৮৮. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত আছে যে, নবী করীম (ﷺ) বলেছেন, জেনে রাখ, যে ব্যক্তি কোন সন্ধিবদ্ধ লোককে হত্যা করল, অথচ তার জন্য আল্লাহ ও তাঁর রাসূলের পক্ষ থেকে নিরাপত্তা রয়েছে, সে আল্লাহর দেওয়া নিরাপত্তা অমর্যাদা করল। অতএব সে জান্নাতের ঘ্রাণ পাবে না। অথচ জান্নাতের ঘ্রাণ সত্তর বছরের দূরত্ব থেকে পাওয়া যাবে।
(ইব্ন মাজাহ ও তিরমিযী (র) হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসটির উল্লিখিত পাঠ তিরমিযী (র) বর্ণিত। তিনি বলেন, হাদীসটি হাসান সহীহ্।)
(ইব্ন মাজাহ ও তিরমিযী (র) হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসটির উল্লিখিত পাঠ তিরমিযী (র) বর্ণিত। তিনি বলেন, হাদীসটি হাসান সহীহ্।)
كتاب الأدب
التَّرْغِيب فِي إنجاز الْوَعْد وَالْأَمَانَة والترهيب من إخلافه وَمن الْخِيَانَة والغدر وَقتل الْمعَاهد أَو ظلمه
4588- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ أَلا من قتل نفسا معاهدة لَهُ ذمَّة الله وَذمَّة رَسُوله فقد أَخْفَر بِذِمَّة الله فَلَا يرح رَائِحَة الْجنَّة وَإِن رِيحهَا ليوجد من مسيرَة سبعين خَرِيفًا
رَوَاهُ ابْن مَاجَه وَالتِّرْمِذِيّ وَاللَّفْظ لَهُ وَقَالَ حَدِيث حسن صَحِيح
رَوَاهُ ابْن مَاجَه وَالتِّرْمِذِيّ وَاللَّفْظ لَهُ وَقَالَ حَدِيث حسن صَحِيح