আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২২. অধ্যায়ঃ শিষ্টাচার
হাদীস নং: ৪৫৯৮
অধ্যায়ঃ শিষ্টাচার
আল্লাহ তা'আলার সন্তুষ্টিকল্পে ভালবাসার প্রতি উৎসাহ প্রদান এবং দুষ্টলোক ও বিদ'আতপন্থীদের সাথে ভালবাসা রাখার ব্যাপারে সতর্কীকরণ:
কেননা, মানুষ যাকে ভালবাসে তারই সঙ্গী হবে
কেননা, মানুষ যাকে ভালবাসে তারই সঙ্গী হবে
৪৫৯৮. হযরত আবদুল্লাহ্ ইব্ন আমর (রা) থেকে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেন: যে ব্যক্তি কাউকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ভালবাসল এবং বললো, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তোমাকে ভালবাসি, তারা উভয়ে জান্নাতে প্রবেশ করবে। যে ভালবাসে, সে অপরের তুলনায় উচ্চ মর্যাদার অধিকারী হবে এবং সে অধিক হকদার হবে। কারণ, সে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালবেসেছে।
(বাযযার হাদীসটি 'হাসান সনদে' বর্ণনা করেছেন।)
(বাযযার হাদীসটি 'হাসান সনদে' বর্ণনা করেছেন।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الْحبّ فِي الله تَعَالَى والترهيب من حب الأشرار وَأهل الْبدع لِأَن الْمَرْء مَعَ من أحب
4598- وَعَن عبد الله بن عَمْرو رَضِي الله عَنْهُمَا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من أحب رجلا لله فَقَالَ إِنِّي أحبك لله فدخلا جَمِيعًا الْجنَّة فَكَانَ الَّذِي أحب أرفع منزلَة من الآخر وأحق بِالَّذِي أحب لله
رَوَاهُ الْبَزَّار بِإِسْنَاد حسن
رَوَاهُ الْبَزَّار بِإِسْنَاد حسن