আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪৬০৫
অধ্যায়ঃ শিষ্টাচার
আল্লাহ তা'আলার সন্তুষ্টিকল্পে ভালবাসার প্রতি উৎসাহ প্রদান এবং দুষ্টলোক ও বিদ'আতপন্থীদের সাথে ভালবাসা রাখার ব্যাপারে সতর্কীকরণ:
কেননা, মানুষ যাকে ভালবাসে তারই সঙ্গী হবে
৪৬০৫. হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (ﷺ) বলেন। কিয়ামতের দিন আল্লাহর আরশের ডান পার্শ্বে নুরের আসনে উপবিষ্ট কিছু লোক থাকবে, বলাবাহুল্য, আল্লাহর উভয় হস্তই ডান। তাদের চেহারা হবে নুরানী। কিন্তু তাঁরা নবী, শহীদ বা সিদ্দীক নন। জিজ্ঞেস করা হল, ইয়া ইয়া রাসূলাল্লাহ। তাঁরা কারা? উত্তরে তিনি বললেন : তারা হল, যারা আল্লাহ্ (তাবারাকা ওয়া তা'আলা)-এর সন্তুষ্টির উদ্দেশ্যে পরস্পরে ভালবাসে, যারা আল্লাহ্ (তাবারাকা ওয়া তা'আলা)-এর সন্তুষ্টির উদ্দেশ্যে পরস্পরে ভালবাসে।
(আহমাদ (র) হাদীসটি গ্রহণযোগ্য সনদে বর্ণনা করেছেন।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الْحبّ فِي الله تَعَالَى والترهيب من حب الأشرار وَأهل الْبدع لِأَن الْمَرْء مَعَ من أحب
4605- وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن لله جلساء يَوْم الْقِيَامَة عَن يَمِين الْعَرْش وكلتا يَدي الله يَمِين على مَنَابِر من نور وُجُوههم من نور لَيْسُوا بِأَنْبِيَاء وَلَا شُهَدَاء وَلَا صديقين
قيل يَا رَسُول الله من هم قَالَ هم المتحابون
بِجلَال الله تبَارك وَتَعَالَى المتحابون بِجلَال الله تبَارك وَتَعَالَى

رَوَاهُ أَحْمد بِإِسْنَاد لَا بَأْس بِهِ

হাদীসের ব্যাখ্যা:

আত্মীয়তার কারণে বা বৈষয়িক লেনদেনের জন্য পরস্পর ভালবাসা সৃষ্টি হতে পারে। আত্মীয়-স্বজনকে মহব্বত করা, আত্মীয়-স্বজনের প্রতি দয়া প্রদর্শন করা এবং তাদের অভাব-অভিযোগ দূর করা মু'মিনদের ঈমানী কর্তব্য এবং খুব সওয়াবের কাজ। কিন্তু শুধু দীনের খাতিরে বা দীনের রিশতার জন্য পরস্পর মহব্বত করা, একে অন্যের প্রতি দয়া প্রদর্শন করা, দীনী ভাইয়ের সমস্যা সমাধান করা, দীনী ভাইকে বিপদ থেকে রক্ষা করা এবং দীনী ভাইয়ের আবরু ও ইযযতের হিফাযত করা আল্লাহর নিকট খুবই সম্মানিত ও প্রিয় কাজ। তিনি এ ধরনের আল্লাহ-প্রেমিকদেরকে তাঁর ভালবাসার বুলন্দ মাকামে উন্নীত করবেন এবং কিয়ামতে তাদের নিঃস্বার্থ ভালবাসার জন্য তাদেরকে এমন ইনাম এবং নিয়ামত দান করবেন যে, সাধারণ মানুষ তার কল্পনাও করতে পারবে না। আল্লাহর বিশেষ ও মাহবুব বান্দাগণ, যথা আম্বিয়া ও শুহাদাও তাদের বুলন্দ মর্যাদা ঈর্ষার চোখে দেখবেন। এ হাদীস থেকে কেউ যেন এরূপ মনে না করেন যে, আম্বিয়া ও শহীদদের চেয়ে তাদের মর্যাদা বেশি হবে, বরং সামগ্রিকভাবে আম্বিয়া ও শুহাদার মর্যাদা ও ফযীলত বেশি হবে। এখানে শুধু নিঃস্বার্থ ভালবাসার ফযীলত বর্ণনা করা হয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান