আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২২. অধ্যায়ঃ শিষ্টাচার
হাদীস নং: ৪৬০৯
অধ্যায়ঃ শিষ্টাচার
আল্লাহ তা'আলার সন্তুষ্টিকল্পে ভালবাসার প্রতি উৎসাহ প্রদান এবং দুষ্টলোক ও বিদ'আতপন্থীদের সাথে ভালবাসা রাখার ব্যাপারে সতর্কীকরণ:
কেননা, মানুষ যাকে ভালবাসে তারই সঙ্গী হবে
কেননা, মানুষ যাকে ভালবাসে তারই সঙ্গী হবে
৪৬০৯. হযরত আবুদ দারদা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহ্ তা'আলা কিয়ামতের দিন এমন কিছু সম্প্রদায়কে পুনরুত্থিত করবেন, যাদের চেহারায় নূর এবং যারা মুক্তোর আসনে আসীন থাকবে। লোকেরা তাদের প্রতি ঈর্শা করবে, অথচ তাঁরা নবী বা শহীদ নন। আবুদ দারদা (রা) বলেন, এক বেদুঈন হাঁটুর উপর ভর করে বসে জিজ্ঞেস করল, ইয়া রাসূলাল্লাহ্ (ﷺ)। আমাদেরকে তাদের পরিচয় বলুন, যাতে আমরা তাদেরকে চিনতে পারি। উত্তরে তিনি বললেন, তারা হল, যারা বিভিন্ন গোত্র ও বিভিন্ন এলাকা থেকে এসে আল্লাহর উদ্দেশ্যে একে অপরকে ভালবাসে। তারা আল্লাহকে স্মরণ করার জন্য যিকরের সময় একত্রিত হয়।
(তাবারানী হাদীসটি হাসান সনদে বর্ণনা করেছেন।)
(তাবারানী হাদীসটি হাসান সনদে বর্ণনা করেছেন।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الْحبّ فِي الله تَعَالَى والترهيب من حب الأشرار وَأهل الْبدع لِأَن الْمَرْء مَعَ من أحب
4609- وَعَن أبي الدَّرْدَاء رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ليبْعَثن الله أَقْوَامًا يَوْم الْقِيَامَة فِي وُجُوههم النُّور على مَنَابِر اللُّؤْلُؤ يَغْبِطهُمْ النَّاس لَيْسُوا بِأَنْبِيَاء وَلَا شُهَدَاء
قَالَ فجثى أَعْرَابِي على رُكْبَتَيْهِ فَقَالَ يَا رَسُول الله جلهم لنا نعرفهم قَالَ هم المتحابون فِي الله من قبائل شَتَّى وبلاد شَتَّى يَجْتَمعُونَ على ذكر الله يذكرُونَهُ
رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد حسن
قَالَ فجثى أَعْرَابِي على رُكْبَتَيْهِ فَقَالَ يَا رَسُول الله جلهم لنا نعرفهم قَالَ هم المتحابون فِي الله من قبائل شَتَّى وبلاد شَتَّى يَجْتَمعُونَ على ذكر الله يذكرُونَهُ
رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد حسن