আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪৬১৩
অধ্যায়ঃ শিষ্টাচার
আল্লাহ তা'আলার সন্তুষ্টিকল্পে ভালবাসার প্রতি উৎসাহ প্রদান এবং দুষ্টলোক ও বিদ'আতপন্থীদের সাথে ভালবাসা রাখার ব্যাপারে সতর্কীকরণ:
কেননা, মানুষ যাকে ভালবাসে তারই সঙ্গী হবে
৪৬১৩. হযরত বুরায়দা (রা)-এর সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন: জান্নাতে এমন কতগুলো কক্ষ
থাকবে, যেগুলোর বাইরে অংশ ভিতর থেকে এবং ভিতরাংশ বাইরে থেকে দেখা যাবে। এগুলো আল্লাহ তা'আলা তাদের জন্য তৈরী করেছেন, যারা তাঁর সন্তুষ্টির জন্য একে অপরকে ভালবাসে, যারা তাঁর সন্তুষ্টির জন্যে একে অপরের সাথে সাক্ষাৎ করে এবং যারা তাঁর সন্তুষ্টির জন্য বিনয়ের সাথে তৎপর থাকে। (তাবারানী (র) তাঁর 'আল-আওসাত' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الْحبّ فِي الله تَعَالَى والترهيب من حب الأشرار وَأهل الْبدع لِأَن الْمَرْء مَعَ من أحب
4613- وَرُوِيَ عَن بُرَيْدَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن فِي الْجنَّة غرفا ترى ظواهرها من بواطنها وبواطنها من ظواهرها أعدهَا الله للمتحابين فِيهِ والمتزاورين فِيهِ والمتباذلين فِيهِ

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط
tahqiqতাহকীক:তাহকীক চলমান