আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪৬৪৯
অধ্যায়ঃ শিষ্টাচার
ঘর-বাড়ী ইত্যাদিতে জীব-জন্তু ও পাখ-পাখালির ছবি অংকন সম্পর্কে ভীতি প্রদর্শন
৪৬৪৯. আরেক রিওয়ায়াতে আছে যে, তিনি (আয়েশা) একটি বালিশ ক্রয় করে, তাতে ছিল কতগুলো (প্রাণীর) ছবি। রাসূলুল্লাহ (ﷺ) যখন বালিশটি দেখতে পেলেন, তথা দরজায় দাঁড়িয়ে গেলেন, আর (ঘরে) প্রবেশ করলেন না। আমি তাঁর মুবারক চেহারায় অসন্তোষের ছাপ লক্ষ্য করলাম। আয়েশা (রা) বলেন, অতঃপর আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমি আল্লাহ ও তাঁর রাসূলের কাছে তাওবা করছি, আমি কি অপরাধ করলাম? উত্তরে রাসূলুল্লাহ (ﷺ) জিজ্ঞেস করলেন, এ বালিশ কোত্থেকে এল? আমি বললাম, এটা আমি আপনার জন্য ক্রয় করেছি, যাতে আপনি এর উপর ভর করে বসতে পারেন এবং এটা বালিশরূপে ব্যবহার করতে পারেন। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) বলেন, কিয়ামতের দিন এসব ছবি অংকনকারীদেরকে শাস্তি দেওয়া হবে এবং তাদেরকে বলা হবে, তোমরা যা সৃষ্টি করেছ, তাতে জীবন সঞ্চার কর। তিনি আরও বলেন, যে ঘরে কোন প্রাণীর ছবি থাকে, তাতে ফিরিশতাগণ প্রবেশ করে না।
(বুখারী ও মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الأدب
التَّرْهِيب من تَصْوِير الْحَيَوَانَات والطيور فِي الْبيُوت وَغَيرهَا
4649- وَفِي أُخْرَى أَنَّهَا اشترت نمرقة فِيهَا تصاوير فَلَمَّا رَآهَا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَامَ على الْبَاب فَلم يدْخل فَعرفت فِي وَجهه الْكَرَاهِيَة
قَالَت فَقلت يَا رَسُول الله أَتُوب إِلَى الله وَإِلَى رَسُوله مَاذَا أذنبت فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا بَال هَذِه النمرقة فَقلت اشْتَرَيْتهَا لَك لتقعد عَلَيْهَا وتوسدها
فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن أَصْحَاب هَذِه الصُّور يُعَذبُونَ يَوْم الْقِيَامَة فَيُقَال لَهُم أحيوا مَا خلقْتُمْ وَقَالَ إِن الْبَيْت الَّذِي فِيهِ الصُّور لَا تدخله الْمَلَائِكَة

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم

হাদীসের তাখরীজ (সূত্র):

السهوة بِفَتْح السِّين الْمُهْملَة هِيَ الطاق فِي الْحَائِط يوضع فِيهِ الشَّيْء وَقيل هِيَ الصّفة وَقيل المخدع بَين الْبَيْتَيْنِ وَقيل بَيت صَغِير كالخزانة الصَّغِيرَة
والقرام بِكَسْر الْقَاف هُوَ السّتْر
والنمرقة بِضَم النُّون وَالرَّاء أَيْضا وَقد تفتح الرَّاء وبكسرهما هِيَ المخدة
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৪৬৪৯ | মুসলিম বাংলা