আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ
হাদীস নং: ৪৮২৪
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
কম হলেও নিয়মিত আমল করার প্রতি উৎসাহ প্রদান
৪৮২৪. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলাল্লাহ্ (ﷺ)-এর একটি মাদুর ছিল। সেটি তিনি রাত্রিকালে পর্দাস্বরূপ ব্যবহার করতেন। অতঃপর তার উপর সালাত আদায় করতেন এবং দিনের বেলায় তা বিছিয়ে তার উপর বসতেন। লোকেরা নবী (ﷺ)-এর দিকে ধাবিত হতে লাগল এবং তাঁর সাথে তারা (তাহাজ্জুদের) সালাত আদায় করতে লাগল। যখন তাদের সংখ্যা বৃদ্ধি পেল তখন একদিন তাদের প্রতি লক্ষ্য করে তিনি বলেনঃ হে লোক সকল। তোমাদের সামর্থ্যে যতটুকু কুলায় তোমরা ততটুকু আমলই কর। কেননা, তোমরা (ইবাদত করে) যে পর্যন্ত বিরক্ত না হও, আল্লাহ্ তা'আলা বিরক্ত হন না, নিশ্চয় আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে তাই, যা সর্বদা করা হয়। যদিও তা কম হয়।
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي المداومة على الْعمل وَإِن قل
4824 - عَن عَائِشَة رَضِي الله عَنْهَا قَالَت كَانَ لرَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم حَصِير وَكَانَ يحجزه بِاللَّيْلِ فَيصَلي عَلَيْهِ ويبسطه بِالنَّهَارِ فيجلس عَلَيْهِ فَجعل النَّاس يثوبون إِلَى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فيصلون بِصَلَاتِهِ حَتَّى كَثُرُوا فَأقبل عَلَيْهِم فَقَالَ يَا أَيهَا النَّاس خُذُوا من الْأَعْمَال مَا تطيقون فَإِن الله لَا يمل حَتَّى تملوا وَإِن أحب الْأَعْمَال إِلَى الله مَا دَامَ وَإِن قل