আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ

হাদীস নং: ৪৮৩৯
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
দারিদ্র্যও স্বল্পসামগ্রীর প্রতি উৎসাহ প্রদান এবং ফকীর-মিসকীন ও দুর্বলদের মর্যাদা এবং তাদেরকে ভালবাসা ও তাদের সাথে উঠাবসা করা
৪৮৩৯. হযরত আব্দুল্লাহ ইব্‌ন আমর ইবন আস (রা) এর সূত্রে রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ তোমরা কি জান, আল্লাহ তা'আলার সৃষ্টির মধ্য থেকে সর্বপ্রথম জান্নাতে কে প্রবেশ করবে? সাহাবায়ে কিরাম বললেন: আল্লাহ ও তাঁর রাসূলই সবচাইতে ভাল জানেন। রাসূলুল্লাহ (ﷺ) বললেন। দরিদ্র মুহাজিরগণ যাদের সাহায্যে সীমান্ত পাহারার এবং নানা প্রকার অনিষ্ট থেকে আত্মরক্ষার ব্যবস্থা হয়, তাদের মধ্য থেকে কেউ এমতাবস্থায় মৃত্যুবরণ করে যে, তার বাসনা তার অন্তরেই থেকে যায়, অতচ তা পূর্ণ করার কোন উপায়ই সে পায় না। তখন আল্লাহ্ তা'আলা তাঁর ফিরিশতাদের মধ্য থেকে যাকে ইচ্ছা, সম্বোধন করে বলেন, তোমরা তাদের কাছে যাও এবং তাদেরকে অভিবাদন কর। তখন ফিরিশতাগণ বলবেন, হে আমাদের প্রতিপালক! আমরা আপনার আকাশের অধিবাসী এবং আপনার সমস্ত সৃষ্টি জগতের মধ্যে আপনার একান্তই মনোনীত বান্দা। আপনি কি আমাদেরকে তাদের কাছে যেতে নির্দেশ দিচ্ছেন এবং তাদেরকে অভিবাদন করতে বলছেন? আল্লাহ্ তা'আলা বলবেন, তারা আমার এমন বান্দা ছিল, যারা আমার ইবাদত করত এবং আমার সাথে কোন কিছুকে শরীক করত না, তাদের দ্বারা সীমান্ত প্রহরা এবং অনিষ্ট থেকে আত্মরক্ষা করা হত, তাদের মধ্য থেকে কেউ এমতাবস্থায় মৃত্যুবরণ করেছে যে, তার বাসনা তার অন্তরেই রয়ে গেছে, যা পূর্ণ করার কোন উপায়ই সে পায়নি।
রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তখন ফিরিশতাগণ তাদের কাছে যাবেন এবং সব দরজা দিয়ে তাদের কাছে প্রবেশ করবেন (আর তারা এভাবে অভিবাদন করবেন) তোমাদের প্রতি সালাম- তোমরা যে ধৈর্যধারণ করেছ, তার জন্যে আখিরাতের পরিণতি কতই না শুভ।
(আহমাদ ও বাযযার (র) হাদীসটি বর্ণনা করেছেন। উভয়ের সকল রাবী নির্ভরযোগ্য। ইবন হিব্বানও তাঁর 'সহীহ'-এ হাদীসটি উল্লেখ করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الْفقر وَقلة ذَات الْيَد وَمَا جَاءَ فِي فضل الْفُقَرَاء وَالْمَسَاكِين وَالْمُسْتَضْعَفِينَ وحبهم ومجالستهم
4839- وَعَن عبد الله بن عَمْرو بن العَاصِي رَضِي الله عَنْهُمَا عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَنه قَالَ هَل تَدْرُونَ أول من يدْخل الْجنَّة من خلق الله عز وَجل قَالُوا الله وَرَسُوله أعلم قَالَ الْفُقَرَاء الْمُهَاجِرُونَ الَّذين تسد بهم الثغور وتتقى بهم المكاره وَيَمُوت أحدهم وَحَاجته فِي صَدره لَا يَسْتَطِيع لَهَا قَضَاء فَيَقُول الله عز وَجل لمن يَشَاء من مَلَائكَته ائتوهم فحيوهم فَتَقول الْمَلَائِكَة رَبنَا نَحن سكان سمائك وخيرتك من خلقك أفتأمرنا أَن نأتي هَؤُلَاءِ فنسلم عَلَيْهِم قَالَ إِنَّهُم كَانُوا عبادا يعبدوني وَلَا يشركُونَ بِي شَيْئا وتسد بهم الثغور وتتقى بهم المكاره وَيَمُوت أحدهم وَحَاجته فِي صَدره لَا يَسْتَطِيع لَهَا قَضَاء قَالَ فتأتيهم الْمَلَائِكَة عِنْد ذَلِك فَيدْخلُونَ عَلَيْهِم من كل بَاب سَلام عَلَيْكُم بِمَا صَبَرْتُمْ فَنعم عُقبى الدَّار

رَوَاهُ أَحْمد وَالْبَزَّار ورواتهما ثِقَات وَابْن حبَان فِي صَحِيحه
tahqiqতাহকীক:তাহকীক চলমান