আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ

হাদীস নং: ৪৮৪৫
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
দারিদ্র্যও স্বল্পসামগ্রীর প্রতি উৎসাহ প্রদান এবং ফকীর-মিসকীন ও দুর্বলদের মর্যাদা এবং তাদেরকে ভালবাসা ও তাদের সাথে উঠাবসা করা
৪৮৪৫. হযরত আবদুল্লাহ ইবন আমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি একদিন রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কাছে ছিলাম। এমন সময় উদিত হল। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন: কিয়ামতের দিন এমন এক সম্প্রদায় আসবে, যাদের আলো হবে সূর্যের আলোর মত। আবূ বকর (রা) জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ্। আমরাই কি সে সব লোক? তিনি বললেন: না, তোমাদের জন্য বহু কল্যাণ রয়েছে, তারা হবে দরিদ্র মুহাজিরগণ, যাদেরকে পৃথিবীর নানা প্রান্ত থেকে একত্রিত করা হবে (তারপর রাবী হাদীসের অবশিষ্টাংশ বর্ণনা করেছেন)।
(আহমাদ ও তাবারানী (র) হাদীসটি বর্ণনা করেছেন। তাবারানীর রিওয়ায়েতের বর্ধিত অংশে আছে তিনি বলেন: 'গরীবদের জন্য রয়েছে (জান্নাতের) তূবা নামক স্থান। আরয করা হল, 'গরীব' কারা? রাসূলুল্লাহ্ (ﷺ)
বললেনঃ প্রচুর সংখ্যক দুষ্ট লোকদের মধ্যে (বসতকারী) স্বল্প সংখ্যক নেক্কার লোক, যাদের বিরুদ্ধাচরণকারী সংখ্যা, তাদের অনুগতদের তুলনায় অধিক। তাবারানীর দুই সনদের মধ্যে এ সনদের সকল বর্ণনাকারীই সহীহ হাদীসের রাবী।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الْفقر وَقلة ذَات الْيَد وَمَا جَاءَ فِي فضل الْفُقَرَاء وَالْمَسَاكِين وَالْمُسْتَضْعَفِينَ وحبهم ومجالستهم
4845- وَعَن عبد الله بن عَمْرو رَضِي الله عَنْهُمَا قَالَ كنت عِنْد رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَوْمًا فطلعت الشَّمْس فَقَالَ يَأْتِي قوم يَوْم الْقِيَامَة نورهم كنور الشَّمْس قَالَ أَبُو بكر نَحن هم يَا رَسُول الله قَالَ لَا وَلكم خير كثير وَلَكنهُمْ الْفُقَرَاء الْمُهَاجِرُونَ الَّذين يحشرون من أقطار الأَرْض
فَذكر الحَدِيث

رَوَاهُ أَحْمد وَالطَّبَرَانِيّ وَزَاد ثمَّ قَالَ طُوبَى للغرباء
قيل من الغرباء قَالَ أنَاس صَالِحُونَ قَلِيل فِي نَاس سوء كثير من يعصيهم أَكثر مِمَّن يطيعهم
وَأحد إسنادي الطَّبَرَانِيّ رُوَاته رُوَاة الصَّحِيح
tahqiqতাহকীক:তাহকীক চলমান