আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ
হাদীস নং: ৪৮৮৩
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৮৮৩. ইব্রাহিম ইবনে আদহাম (র) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি নবী (ﷺ)-এর কাছে এসে বললঃ ইয়া রাসুলাল্লাহ। আমাকে এমন একটি আমল শিখিয়ে দিন, যার ফলে আল্লাহ্ আমাকে ভালবাসবেন এবং মানুষও আমাকে ভালবাসবে। তিনি বললেনঃ যে আমলের কারণে আল্লাহ্ তোমাকে ভালবাসবেন, তা হচ্ছে দুনিয়ার প্রতি অনাষক্তি এবং যে আমলের কারণে মানুষ তোমাকে ভালবাসবে তা হচ্ছে এই যে, তোমার কাছে যে দুনিয়ার সম্পদ রয়েছে, তা তাদের জন্য বিলিয়ে দাও।
(ইবন আবিদ-দুনিয়া হাদীসটি এভাবে মু‘দালরূপে বর্ণনা করেছেন। কোন কোন মুহাদ্দিস এ হাদীস ইবরাহীম ইবন আদহাম-এর সূত্রে মানসূরের মধ্যস্ততায় রিবঈ ইবন হিরাশ থেকে বর্ণনা করেছেন তিনি বলেন: 'এক ব্যাক্তি এসে এভাবে তিনি হাদীসটি 'মুরসাল' হিসাবে উল্লেখ করেছেন।)

كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4883- وَعَن إِبْرَاهِيم بن أدهم قَالَ جَاءَ رجل إِلَى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ يَا رَسُول الله دلَّنِي على عمل يحبني الله عَلَيْهِ ويحبني النَّاس عَلَيْهِ فَقَالَ أما الْعَمَل الَّذِي يحبك الله عَلَيْهِ فالزهد فِي الدُّنْيَا وَأما الْعَمَل الَّذِي يحبك النَّاس عَلَيْهِ فانبذ إِلَيْهِم مَا فِي يَديك من الحطام
رَوَاهُ ابْن أبي الدُّنْيَا هَكَذَا معضلا وَرَوَاهُ بَعضهم عَنهُ عَن مَنْصُور عَن ربعي بن حِرَاش قَالَ جَاءَ رجل فَذكره مُرْسلا
رَوَاهُ ابْن أبي الدُّنْيَا هَكَذَا معضلا وَرَوَاهُ بَعضهم عَنهُ عَن مَنْصُور عَن ربعي بن حِرَاش قَالَ جَاءَ رجل فَذكره مُرْسلا