আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ
হাদীস নং: ৪৯১১
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯১১. হযরত নুকাদা আসাদী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: রাসূলুল্লাহ (ﷺ) আমাকে এক ব্যক্তির কাছে দুধপানের জন্য একটি উষ্ট্রী চেয়ে পাঠালেন, কিন্তু সে তা দিতে অস্বীকৃতি জানাল। অতঃপর আমাকে অপর এক ব্যক্তির কাছে দুধপানের জন্য উষ্ট্রী চেয়ে পাঠাবেন। তখন সে লোকটি একটি উষ্ট্রী রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে পাঠিয়ে দিল। রাসূলুল্লাহ (ﷺ) যখন উন্ত্রীকে দেখলেন, তখন বললেনঃ হে আল্লাহ। তুমি এ উন্ত্রীতে বরকত দান কর এবং যে উষ্ট্রী পাঠিয়েছে, তার উপর ও বরকত নাযিল কর। নুকাদা বলেন: আমি রাসুলুল্লাহ (ﷺ)-কে বললামঃ এবং যে ব্যক্তি উষ্ট্রী নিয়ে এসেছে, তার উপর? তিনি বললেন এবং যে ব্যক্তি এ উষ্ট্রী নিয়ে এসেছে, তার উপরও। অতঃপর তিনি (দুধ দোহন করতে) নির্দেশ দিলেন। ফলে দুধ দোহন করা হল এবং উষ্ট্রীটি প্রচুর দুধ দিল। তখন রাসূলুল্লাহ (ﷺ) অস্বীকারকারী প্রথম ব্যক্তির প্রতি ইঙ্গিত করে বললেনঃ হে আল্লাহ! অমুকের সম্পদ বৃদ্ধি করে দাও এবং যে ব্যক্তি উষ্ট্রী পাঠিয়েছিল, তার প্রতি ইঙ্গিত করে বললেন: অমুকের জীবিকা একদিন পর একদিন দান কর।
(ইবন মাজা হাসান সনদে হাদীসটি বর্ণনা করেছেন।)
(ইবন মাজা হাসান সনদে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4911- وَعَن نقادة الْأَسدي رَضِي الله عَنهُ قَالَ بَعَثَنِي رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِلَى رجل يستمنحه نَاقَة فَرده ثمَّ بَعَثَنِي إِلَى رجل آخر يستمنحه فَأرْسل إِلَيْهِ بِنَاقَة فَلَمَّا أبصرهَا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ اللَّهُمَّ بَارك فِيهَا وفيمن بعث بهَا
قَالَ نقادة فَقلت لرَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وفيمن جَاءَ بهَا قَالَ وفيمن جَاءَ بهَا ثمَّ أَمر بهَا فحلبت فَدرت فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم
اللَّهُمَّ أَكثر مَال فلَان للمانع الأول وَاجعَل رزق فلَان يَوْمًا بِيَوْم للَّذي بعث بالناقة
رَوَاهُ ابْن مَاجَه بِإِسْنَاد حسن
قَالَ نقادة فَقلت لرَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وفيمن جَاءَ بهَا قَالَ وفيمن جَاءَ بهَا ثمَّ أَمر بهَا فحلبت فَدرت فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم
اللَّهُمَّ أَكثر مَال فلَان للمانع الأول وَاجعَل رزق فلَان يَوْمًا بِيَوْم للَّذي بعث بالناقة
رَوَاهُ ابْن مَاجَه بِإِسْنَاد حسن