আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ
হাদীস নং: ৪৯১৫
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯১৫. হযরত নু'মান ইবন বাশীর (রা)-এর সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, যে বান্দা-বাঁদীর (পুরুষ ও মহিলার) তিন প্রকার বন্ধু আছে। এক বন্ধু বলে, আমি তোমার সাথে আছি। তোমার যতটুকু ইচ্ছা গ্রহণ কর এবং যতটুকু ইচ্ছা পরিহার কর। এটা হল তার ধন-সম্পদ। অপর এক বন্ধু বলে, আমি তোমার সাথে আছি। তবে যখন তুমি বাদশাহর (আল্লাহর) দরবারে যাবে, তখন আমি তোমাকে ছেড়ে দেব। এটা হল তার চাকর-বাকর ও পরিবার-পরিজন। আরেক বন্ধু বলে, তুমি যেখান প্রবেশ করবে এবং যেখানে থেকে বের হবে, সেখানেই আমি তোমার সাথে সাথে থাকব। এটা হল তার আমল বা কৃতকর্ম।
(তাবারানী (র) হাদীসটি 'আল-কাবীর' গ্রন্থে কয়েকটি সনদে বর্ণনা করেছেন। তন্মধ্যে একটি সহীহ্ এবং 'আল-আওসাত' গ্রন্থে ও এ হাদীসটি উল্লেখ করেছেন। সে রিওয়ায়েতের ভাষা এরকম: রাসূলুল্লাহ (ﷺ) বলেন। মানুষ ও মৃত্যুর দৃষ্টান্ত এমন এক ব্যক্তির মত, যার তিনজন বন্ধু রয়েছে, তাদের একজন বলে, এই আমার সম্পদ, এ থেকে তুমি যা ইচ্ছা গ্রহণ কর, যা ইচ্ছা দান কর এবং যা ইচ্ছা ছেড়ে দাও। দ্বিতীয়জন বলে, আমি তোমার সাথে থেকে তোমার খেদমত করব এবং যখন তুমি মৃত্যুবরণ করবে, তখন তোমাকে ছেড়ে চলে যাব। তৃতীয়জন বলে, আমি তোমাদের সাথে থাকব, তোমার জীবদ্দশায় ও তোমার মৃত্যুর পর তোমার সাথে প্রবেশ করব এবং তোমার সাথে বের হব। যে বলে, এই আমার সম্পদ, এ থেকে তুমি যা ইচ্ছা গ্রহণ কর এবং যা ইচ্ছা ছেড়ে দাও, সেটা হল তার সম্পদ, দ্বিতীয়জন তার আত্মীয়-স্বজন এবং তৃতীয়জন তার আমল। সে যেখানেই থাকবে সেও তার সাথে সাথে সেখানেই প্রবেশ করতে এবং তার সাথে সাথে বেরও হবে।)

كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4915- وَعَن النُّعْمَان بن بشير رَضِي الله عَنْهُمَا عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ مَا من عبد وَلَا أمة إِلَّا وَله ثَلَاث أخلاء
فخليل يَقُول أَنا مَعَك فَخذ مَا شِئْت ودع مَا شِئْت فَذَلِك مَاله وخليل يَقُول أَنا مَعَك فَإِذا أتيت بَاب الْملك تركتك فَذَلِك خدمه وَأَهله وخليل يَقُول أَنا مَعَك حَيْثُ دخلت وَحَيْثُ خرجت فَذَلِك عمله
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير بأسانيد أَحدهَا صَحِيح وَرَوَاهُ فِي الْأَوْسَط وَلَفظه قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مثل الرجل وَمثل الْمَوْت كَمثل رجل لَهُ ثَلَاثَة أخلاء فَقَالَ أحدهم هَذَا مَالِي فَخذ مِنْهُ مَا شِئْت وَأعْطِ مَا شِئْت ودع مَا شِئْت وَقَالَ الآخر أَنا مَعَك أخدمك فَإِذا مت تركتك وَقَالَ الآخر أَنا مَعَك أَدخل مَعَك وَأخرج مَعَك إِن مت وَإِن حييت فَأَما الَّذِي قَالَ هَذَا مَالِي فَخذ مِنْهُ مَا شِئْت ودع مَا شِئْت فَهُوَ مَاله وَالْآخر عشيرته وَالْآخر عمله يدْخل مَعَه وَيخرج مَعَه حَيْثُ كَانَ