আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ

হাদীস নং: ৪৯২৬
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯২৬. হযরত উবাই ইবন কা'ব (রা) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেন: আদম সন্তানের খাবারকে দুনিয়ার
দৃষ্টান্তস্বরূপ পেশ করা হয়েছে, যদিও সে খাবারে মসলাও লবণ মেশানো হয়। অতএব তুমি তার শেষ পরিণতির প্রতি লক্ষ্য কর।
(আবদুল্লাহ ইব্‌ন আহমাদ ও ইবন হিব্বান (র) স্বীয় 'সহীহ'-এ হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4926- وَعَن أبي بن كَعْب رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن مطعم ابْن آدم جعل مثلا للدنيا وَإِن قزحه وملحه فَانْظُر إِلَى مَا يصير
رَوَاهُ عبد الله بن أَحْمد وَابْن حبَان فِي صَحِيحه
قَوْله قزحه بتَشْديد الزَّاي هُوَ من القزح وَهُوَ التابل يُقَال قزحت الْقدر إِذا طرحت فِيهَا الأبزار
وملحه بتَخْفِيف اللَّام مَعْرُوف
tahqiqতাহকীক:তাহকীক চলমান