আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ
হাদীস নং: ৪৯২৮
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯২৮. হযরত বনী ফিহর গোত্রের মুস্তাওলিদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, পরকালে দুনিয়ার মর্যাদা এমনই, যেমন সমুদ্রে তোমাদের কেউ তার এ অঙ্গুলি ফেলল। এ বলে ইয়াহইয়া ইবন ইয়াহইয়া (র) তর্জনী দ্বারা ইঙ্গিত করলেন। অতঃপর তার দেখা উচিত, কতটুকু পানি নিয়ে অঙ্গুলিটি উঠে আসে?
(মুসলিম (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
(মুসলিম (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4928- وَعَن المستولد أخي بني فهر رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا الدُّنْيَا فِي الْآخِرَة إِلَّا كَمَا يَجْعَل أحدكُم أُصْبُعه هَذِه فِي اليم وَأَشَارَ يحيى بن يحيى بالسبابة فَلْينْظر بِمَ يرجع
رَوَاهُ مُسلم
رَوَاهُ مُسلم
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীছে একটি উদাহরণের মাধ্যমে আখিরাতের বিপরীতে দুনিয়ার স্বল্পতা বোঝানো হয়েছে। জান্নাতের বিস্তৃতি, তার নি'আমতসমূহের বিপুলতা ও তার কালের দৈর্ঘ্য সবই অসীম অফুরন্ত। অসীমের সঙ্গে সসীমের কোনও তুলনা হয় না। তারপরও আমরা যাতে উভয়ের মধ্যকার পার্থক্য কিছুটা হলেও অনুমান করতে পারি, সে লক্ষ্যে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণটি পেশ করেছেন।
বলেছেন, তোমরা কেউ সাগরে আঙ্গুল ঢুকিয়ে দেখ তাতে কতটুকু পানি আসে। সাগরের বিপুল জলরাশির তুলনায় আঙ্গুলে লেগে আসা সে পানি কতটুকু? অতি সামান্য নয় কি? জান্নাতের নি'আমতরাজির তুলনায় দুনিয়ার নি'আমতসমূহের স্বল্পতা এরকমই বুঝে নাও। প্রকৃতপক্ষে এ দুইয়ের মধ্যে ব্যবধান আরও বেশি। কেননা আঙ্গুলে লেগে আসা পানির তুলনায় সাগরের পানি যতই বেশি হোক না কেন তার একটা সীমা আছে। কিন্তু জান্নাতের নি'আমতসমূহের তো কোনও সীমা নেই। মানুষ যখন যা চাবে তাই সে পেতে থাকবে। কুরআন মাজীদে ইরশাদ হয়েছে-
وَلَكُمْ فِيهَا مَا تَشْتَهِي أَنْفُسُكُمْ وَلَكُمْ فِيهَا مَا تَدَّعُونَ
জান্নাতে তোমাদের জন্য আছে এমন সবকিছুই, যা তোমাদের অন্তর চাবে এবং সেখানে তোমাদের জন্য আছে এমন সবকিছুই যার ফরমায়েশ তোমরা করবে, অতি ক্ষমাশীল, পরম দয়ালু (আল্লাহ)-এর পক্ষ হতে প্রাথমিক আতিথেয়তাস্বরূপ।
আরও ইরশাদ হয়েছে-
وفَاكِهَةٍ كَثِيرَةٍ لَّا مَقْطوْعَةٍ وَلَا مَمْنُوعَةٍ
এবং প্রচুর ফলমূলের ভেতর। যা কখনও শেষ হবে না এবং যাতে কোনও বাধাও দেওয়া হবে না।”
আরও ইরশাদ হয়েছে-
إِنَّ الْمُتَّقِينَ فِي مَقَامٍ أَمِينٍ (51) فِي جَنَّاتٍ وَعُيُونٍ (52) يَلْبَسُونَ مِنْ سُنْدُسٍ وَإِسْتَبْرَقٍ مُتَقَابِلِينَ (53) كَذَلِكَ وَزَوَّجْنَاهُمْ بِحُورٍ عِينٍ (54) يَدْعُونَ فِيهَا بِكُلِّ فَاكِهَةٍ آمِنِينَ (55) لَا يَذُوقُونَ فِيهَا الْمَوْتَ إِلَّا الْمَوْتَةَ الْأُولَى
(অপর দিকে) মুত্তাকীগণ অবশ্যই নিরাপদ স্থানে থাকবে- উদ্যানরাজিতে ও প্রস্রবণে। তারা ‘সুন্দুস' ও 'ইসতাবরাক'-এর পোশাক পরিহিত অবস্থায় সামনাসামনি বসা থাকবে। তাদের সাথে এরকমই ব্যবহার করা হবে। আমি ডাগর ডাগর চোখের হুরদের সাথে তাদের বিবাহ দেব। সেখানে তারা পরম নিশ্চিন্তে সবরকম ফলের ফরমায়েশ করবে। (দুনিয়ায়) তাদের যে মৃত্যু প্রথমে এসেছিল, তা ছাড়া সেখানে (অর্থাৎ জান্নাতে) তাদেরকে কোনও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে না।
হাদীস থেকে শিক্ষণীয়ঃ
দুনিয়ার আরাম-আয়েশ ও সুখ-স্বাচ্ছন্দ্যের পেছনে পড়ে আখিরাত ভুলে যেতে নেই। এখানকার সর্বাধিক প্রাচুর্যও আখিরাতের নি'আমতের তুলনায় নেহাৎ অল্প, নিতান্তই তুচ্ছ।

ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)