আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ

হাদীস নং: ৪৯৩১
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯৩১. হযরত আবূ মালিক আশ'আরী (রা) থেকে বর্ণিত আছে যে, যখন তাঁর মৃত্যু লগ্ন উপস্থিত হল, তখন তিনি বললেনঃ হে আশ'আর গোত্রের লোকেরা, উপস্থিত ব্যক্তি যেন অনুপস্থিত ব্যক্তিকে একথাটি পৌছিয়ে দেয় যে, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছি, দুনিয়ার মিষ্টতা পরকালে তিক্ততা এবং দুনিয়ার তিক্ততা পরকালের মিষ্টতা।
(হাকিম (র) হাদীসটি বর্ণনা করেছেন। তিনি বলেন। এর সনদ সহীহ।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4931- وَعَن أبي مَالك الْأَشْعَرِيّ رَضِي الله عَنهُ أَنه لما حَضرته الْوَفَاة قَالَ يَا معشر الْأَشْعَرِيين ليبلغ الشَّاهِد الْغَائِب إِنِّي سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول حلوة الدُّنْيَا مرّة الْآخِرَة وَمرَّة الدُّنْيَا حلوة الْآخِرَة

رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৪৯৩১ | মুসলিম বাংলা