আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ

হাদীস নং: ৪৯৩৩
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯৩৩. হযরত আবূ সাঈদ খুদরী (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, দুনিয়া সম্পর্কে অবতীর্ণ হয়েছে। (আল্লাহর বাণী) "যখন সকল সিদ্ধান্ত হয়ে যাবে, অথচ তারা গাফিল থাকবে এবং তারা বিশ্বাস করে না।" (১৯ঃ ৩৯)
(ইবন হিব্বান তাঁর 'সহীহ' কিতাবে হাদীসটি বর্ণনা করেছেন। মুসলিমে অপর এক হাদীসের শেষাংশে এ হাদীসটি তার অংশ বিশেষ রূপে বর্ণিত হয়েছে। হাদীসটি পরবর্তীকালে ইনশাআল্লাহ্ উল্লেখ করা হবে।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4933- وَعَن أبي سعيد الْخُدْرِيّ رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم إِذْ قضي الْأَمر وهم فِي غَفلَة وهم لَا يُؤمنُونَ مَرْيَم 93
قَالَ فِي الدُّنْيَا

رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه وَهُوَ فِي مُسلم بِمَعْنَاهُ فِي آخر حَدِيث يَأْتِي إِن شَاءَ الله تَعَالَى
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৪৯৩৩ | মুসলিম বাংলা