আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ
হাদীস নং: ৪৯৬৮
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯৬৮. হযরত আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, ফাতিমা (রা) একদা রাসূলুল্লাহ (ﷺ)-কে একটুকরো ঘরের রুটি পরিবেশন করলেন। তখন তিনি ফাতিমা (রা)-কে বললেনঃ তিন দিনের মধ্যে তোমার পিতা এই প্রথম খাবার গ্রহণ করল।
(আহমদ ও তাবারানী (র) হাদীসটি বর্ণনা করেছেন। তাবারানী এটুকু বেশি উল্লেখ করেছেনঃ ‘‘অতঃপর রাসুলুল্লাহ (ﷺ) জিজ্ঞেস করলেন, এটা কি? উত্তরে ফাতিমা (রা) বললেন, এটা বড়া তৈরি করেছি, কিন্তু আমি স্বস্তি পাচ্ছিলাম না। তাই এক টুকরোটি আপনার কাছে নিয়ে এলাম। তখন তিনি বললেন - এবলে তিনি হাদীসের অবশিষ্টাংশ উল্লেখ করেছেন। উভয় রিওয়ায়েতের রাবীগণ নির্ভরযোগ্য।)

كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4968- وَعَن أنس بن مَالك رَضِي الله عَنهُ قَالَ إِن فَاطِمَة رَضِي الله عَنْهَا ناولت النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم كسرة من خبز شعير فَقَالَ لَهَا هَذَا أول طَعَام أكله أَبوك مُنْذُ ثَلَاثَة أَيَّام
رَوَاهُ أَحْمد وَالطَّبَرَانِيّ
وَزَاد فَقَالَ مَا هَذِه فَقَالَت قرص خبزته فَلم تطب نَفسِي حَتَّى أَتَيْتُك بِهَذِهِ الكسرة
فَقَالَ فَذكره رواتهما ثِقَات
رَوَاهُ أَحْمد وَالطَّبَرَانِيّ
وَزَاد فَقَالَ مَا هَذِه فَقَالَت قرص خبزته فَلم تطب نَفسِي حَتَّى أَتَيْتُك بِهَذِهِ الكسرة
فَقَالَ فَذكره رواتهما ثِقَات