আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ

হাদীস নং: ৪৯৭১
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯৭১. হযরত আবূ উমামা (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন: আমার প্রতিপালক মক্কার কঙ্করগুলো আমার জন্য সোনায় পরিণত করে দিতে আমার কাছে প্রস্তাব দেন। আমি বললাম, না হে আমার প্রতিপালক! (তা আমি চাই না)। বরং আমি একদিন তৃপ্তি সহকারে খাব, আর একদিন উপবাসী থাকব। এবং তিনি তিন দিন অথবা অনুরূপ কোন শব্দ বললেন। অতএব আমি যখন অনাহারে থাকব, তখন তোমার কাছে অবনত হব এবং তোমাকে স্মরণ করব, আর যখন তৃপ্তি সহকারে আহার করব, তখন তোমার শুকরিয়া আদায় করব এবং তোমার প্রশংসা করব।
(তিরমিযী (র) উবায়দুল্লাহ ইবন যুহার-এর সনদে আলী ইবন ইয়াযীদ-এর সূত্রে কাসিম-এর মধ্যস্থতায় আবু উমামা থেকে হাদীসটি বর্ণনা করেছেন। তিরমিযী (র) বলেন, হাদীসটি হাসান।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4971- وَعَن أبي أُمَامَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ عرض عَليّ رَبِّي ليجعل لي بطحاء مَكَّة ذَهَبا
قلت لَا يَا رب وَلَكِن أشْبع يَوْمًا وأجوع يَوْمًا وَقَالَ ثَلَاثًا أَو نَحْو هَذَا فَإِذا جعت تضرعت إِلَيْك وذكرتك وَإِذا شبعت شكرتك وحمدتك

رَوَاهُ التِّرْمِذِيّ من طَرِيق عبيد الله بن زحر عَن عَليّ بن يزِيد عَن الْقَاسِم عَنهُ وَقَالَ حَدِيث حسن

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস দ্বারা জানা গেল যে, রাসূলুল্লাহ ﷺ অভাব-অনটনের যে জীবন কাটিয়েছেন এটা তিনি নিজেই পছন্দ করে নিয়েছিলেন এবং নিজের প্রতিপালকের কাছ থেকে তিনি এটা চেয়ে নিয়েছিলেন। তাই এটা দারিদ্র্য নয়; বরং দুনিয়ার প্রতি ইচ্ছাকৃত নির্লিপ্ততা।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান