আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ

হাদীস নং: ৪৯৮৩
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯৮৩. হযরত উম্মু আয়মান (রা) থেকে বর্ণিত আছে যে, তিনি কিছু আটা চাললেন এবং তা দিয়ে নবী (ﷺ)-এর জন্য রুটি তৈরী করলেন। তখন তিনি জিজ্ঞেস করলেন, এটা কি? উম্মু আয়মান বললেন, এ খাবার আমরা আমাদের এলাকায় তৈরী করি তাই আমার ইচ্ছে হল, আপনার জন্য সেভাবে রুটি তৈরি করব। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, সেটার দানাগুলো চালা আটার মধ্যে মিশিয়ে ফেল; অতঃপর তা দিয়ে খামির তৈরী কর।
(ইবন মাজাহ ইবন আবিদ-দুনিয়া প্রমুখ 'কিতাবুল জু" হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4983- وَرُوِيَ عَن أم أَيمن رَضِي الله عَنْهَا أَنَّهَا غربلت دَقِيقًا فصنعته للنَّبِي صلى الله عَلَيْهِ وَسلم رغيفا فَقَالَ مَا هَذَا قَالَت طَعَام نصنعه بأرضنا فَأَحْبَبْت أَن أصنع لَك مِنْهُ رغيفا فَقَالَ رديه فِيهِ ثمَّ اعجنيه

رَوَاهُ ابْن مَاجَه وَابْن أبي الدُّنْيَا فِي كتاب الْجُوع وَغَيرهمَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান