আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ
হাদীস নং: ৪৯৮৫
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯৮৫. হযরত নু'মান ইবন বাশীর (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ তোমরা কি যথেচ্ছা পানাহার কর না? অথচ আমি তোমাদের নবী (ﷺ)-কে দেখেছি, তিনি তার পেট পুরে পরিমান নিম্নমানের খেজুরও খেতে পেতেন না।
(মুসলিম ও তিরমিযী হাদীসটি বর্ণনা করেছেন।)
(মুসলিম ও তিরমিযী হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4985- وَعَن النُّعْمَان بن بشير رَضِي الله عَنْهُمَا قَالَ ألستم فِي طَعَام وشراب مَا شِئْتُم لقد رَأَيْت نَبِيكُم صلى الله عَلَيْهِ وَسلم وَمَا يجد من الدقل مَا يمْلَأ بَطْنه
رَوَاهُ مُسلم وَالتِّرْمِذِيّ
رَوَاهُ مُسلم وَالتِّرْمِذِيّ