আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ
হাদীস নং: ৫০২৯
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৫০২৯. হযরত মুহাম্মদ ইবন সীরীন (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা আবু হুরায়রা (রা)-এর কাছে ছিলাম। তাঁর গায়ে ছিল কাত্তানের দু'টি রঙিন কাপড়। তার একটিতে তিনি নাকের শ্লেষ্মা পরিষ্কার করলেন। অতঃপর বললেন, বাহ! বাহ! আবু হুরায়রা কাত্তানের কাপড়ে নাকের শ্লেষ্মা পরিষ্কার করছে। অথচ আমি নিজেকে এমতাবস্থায় দেখেছি যে, আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর মিম্বর ও আয়েশা (রা)-এর কামরার মাঝখানে ক্ষুধার তাড়নায় বেহুঁশ হয়ে পড়ে থাকতাম। অতঃপর কোন পথিক এসে আমার ঘাড়ে পা দিয়ে চাপা দিত। সে মনে করত যে, আমার বুঝি মৃগী রোগ হয়েছে। অথচ ক্ষুধা ছাড়া এর অন্য কোন কারণ ছিল না।
(বুখারী ও তিরমিযী (র) হাদীসটি বর্ণনা করেছেন। তিরমিযী (র) হাদীসটিকে সহীহ সাব্যস্ত করেছেন।)
(বুখারী ও তিরমিযী (র) হাদীসটি বর্ণনা করেছেন। তিরমিযী (র) হাদীসটিকে সহীহ সাব্যস্ত করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
5029- وَعَن مُحَمَّد بن سِيرِين قَالَ كُنَّا عِنْد أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ وَعَلِيهِ ثَوْبَان ممشقان من كتَّان فمخط فِي أَحدهمَا ثمَّ قَالَ بخ بخ يمتخط أَبُو هُرَيْرَة فِي الْكَتَّان لقد رَأَيْتنِي وَإِنِّي لأخر فِيمَا بَين مِنْبَر رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وحجرة عَائِشَة من الْجُوع مغشيا عَليّ فَيَجِيء الجائي فَيَضَع رجله على عنقِي يرى أَن بِي الْجُنُون وَمَا هُوَ إِلَّا الْجُوع
رَوَاهُ البُخَارِيّ وَالتِّرْمِذِيّ وَصَححهُ
الْمشق بِكَسْر الْمِيم الْمغرَة وثوب ممشق مصبوغ بهَا
رَوَاهُ البُخَارِيّ وَالتِّرْمِذِيّ وَصَححهُ
الْمشق بِكَسْر الْمِيم الْمغرَة وثوب ممشق مصبوغ بهَا