আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ

হাদীস নং: ৫০৩৪
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৫০৩৪. হযরত আবু বারযা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা আমাদের এক যুদ্ধাভিযানে ছিলাম। তখন কিছু মুশরিক লোকদের সাথে আমাদের সাক্ষাৎ হল। আমরা তাদেরকে তাদের ধর্ম থেকে ফিরে আসার জন্য উদ্বুদ্ধ করলাম। ফলে আমাদেরকে সে জায়গায় অবস্থান করতে হল এবং আমরা সেখান থেকে থাকলাম। আমরা জাহিলিয়্যাতের যুগে শুনতাম, যে রুটি খায় সে মোটা হয়ে যায়। সুতরাং আমরা যখন রুটি খেতে লাগলাম, তখন আমাদের কেউ কেউ মোটা হয়েছে কিনা তা দেখার জন্য নিজের দু'কাঁধের দিকে তাকাত।
(তাবারানী (র) হাদীসটি বর্ণনা করেছেন। এর সকল বর্ণনাকারী সহীহ হাদীসের রাবী।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
5034- وَعَن أبي بَرزَة رَضِي الله عَنهُ قَالَ كُنَّا فِي غزَاة لنا فلقينا أُنَاسًا من الْمُشْركين فأجهضناهم عَن مِلَّة لَهُم فوقعنا فِيهَا فَجعلنَا نَأْكُل مِنْهَا وَكُنَّا نسْمع فِي الْجَاهِلِيَّة أَنه من أكل الْخبز سمن فَلَمَّا أكلنَا ذَلِك الْخبز جعل أَحَدنَا ينظر فِي عطفيه هَل سمن

رَوَاهُ الطَّبَرَانِيّ وَرُوَاته رُوَاة الصَّحِيح
أجهضناهم أَي أزلناهم عَنْهَا وأعجلناهم
tahqiqতাহকীক:তাহকীক চলমান