আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ

হাদীস নং: ৫০৩৭
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৫০৩৭. হযরত মুহাম্মদ ইব্‌ন সীরীন (র) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ)-এর সাহাবীদের মধ্যে কারও তিন দিন কেটে যেত। অথচ তিনি খাওয়ার মত কিছু পেতেন না। তাই চামড়ার টুকরো নিতেন এবং তা সিদ্ধ করে খেতেন। আর যখন কিছুই পেতেন না, তখন একটা পাথর নিতেন এবং তদ্দ্বারা নিজের পিঠ বেঁধে নিতেন।
(ইবন আবিদ-দুনিয়া 'কিতাবুল জু'-এ উত্তম সনদে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
5037- وَعَن مُحَمَّد بن سِيرِين رَضِي الله عَنهُ قَالَ إِن كَانَ الرجل من أَصْحَاب النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم يَأْتِي عَلَيْهِ ثَلَاثَة أَيَّام لَا يجد شَيْئا يَأْكُلهُ فَيَأْخُذ الْجلْدَة فيشويها فيأكلها فَإِذا لم يجد شَيْئا أَخذ حجرا فَشد صلبه

رَوَاهُ ابْن أبي الدُّنْيَا فِي كتاب الْجُوع بِإِسْنَاد جيد
tahqiqতাহকীক:তাহকীক চলমান