আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ
হাদীস নং: ৫০৮৯
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
মৃত্যুর স্মরণ, উচ্চাভিলাষ নিয়ন্ত্রণ ও আমলের প্রতি ধাবিত হওয়ার জন্য উৎসাহ প্রদান, নেক আমলকারীর দীঘায়ুর ফযীলত এবং মৃত্যু কামনার ব্যাপারে নিষেধাজ্ঞা
৫০৮৯. হযরত উম্মুল ওয়ালীদ বিনতে উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, হঠাৎ এক সন্ধ্যায় রাসূলুল্লাহ (ﷺ)-এর আগমন হল। তখন তিনি বললেন, হে লোক সকল! তোমরা কি লজ্জাবোধ কর না? সাহাবায়ে কিরাম বললেনঃ কোন ব্যাপারে ইয়া রাসূলাল্লাহ(ﷺ)? তিনি বললেন, তোমরা যা খাবে না, তা সঞ্চয় কর, যাতে বসবাস করবে না, তা নির্মাণ কর, যা লাভ করতে পারবে না, তা আশা কর। তবে কি তোমরা এতে লজ্জাবোধ কর না?
(তবারানী (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
(তবারানী (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي ذكر الْمَوْت وَقصر الأمل والمبادرة بِالْعَمَلِ وَفضل طول الْعُمر لمن حسن عمله وَالنَّهْي عَن تمني الْمَوْت
5089- وَرُوِيَ عَن أم الْوَلِيد بنت عمر قَالَت اطلع رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ذَات عَشِيَّة فَقَالَ يَا أَيهَا النَّاس أَلا تستحيون قَالُوا مِم ذَاك يَا رَسُول الله قَالَ تجمعون مَا لَا تَأْكُلُونَ وتبنون مَا لَا تعمرون وتأملون مَا لَا تدركون أَلا تستحيون من ذَلِك
رَوَاهُ الطَّبَرَانِيّ
رَوَاهُ الطَّبَرَانِيّ