আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ

হাদীস নং: ৫১১৭
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
মৃত্যুর স্মরণ, উচ্চাভিলাষ নিয়ন্ত্রণ ও আমলের প্রতি ধাবিত হওয়ার জন্য উৎসাহ প্রদান, নেক আমলকারীর দীঘায়ুর ফযীলত এবং মৃত্যু কামনার ব্যাপারে নিষেধাজ্ঞা
৫১১৭. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমি কি তোমাদেরকে তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি সম্পর্কে অবহিত করব না? সাহাবায়ে কিরাম বললেন, জ্বী হাঁ। তিনি বললেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি তারাই যারা তোমাদের মধ্যে দীর্ঘায়ুপ্রাপ্ত এবং সর্বোত্তম আমলের অধিকারী।
(আহমাদ (র) হাদীসটি বর্ণনা করেছেন। এ হাদীসের সকল বর্ণনাকারী সহীহ হাদীসের রাবী। ইবন হিব্বান (র) তাঁর 'সহীহ' কিতাবে এবং বায়হাকী ও এ হাদীস উল্লেখ করেছেন। হাকিম হাদীসটি জাবির (রা)-সূত্রে বর্ণনা করে বলেন, এ হাদীস বুখারী ও মুসলিমের শর্ত অনুযায়ী সহীহ।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي ذكر الْمَوْت وَقصر الأمل والمبادرة بِالْعَمَلِ وَفضل طول الْعُمر لمن حسن عمله وَالنَّهْي عَن تمني الْمَوْت
5117- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَلا أنبئكم بِخَيْرِكُمْ قَالُوا نعم
قَالَ خياركم أطولكم أعمارا وَأَحْسَنُكُمْ أعمالا

رَوَاهُ أَحْمد وَرُوَاته رُوَاة الصَّحِيح وَابْن حبَان فِي صَحِيحه وَالْبَيْهَقِيّ وَرَوَاهُ الْحَاكِم من حَدِيث جَابر وَقَالَ صَحِيح على شَرطهمَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান