আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৪. অধ্যায়ঃ জানাযা

হাদীস নং: ৫৩১৭
অধ্যায়ঃ জানাযা
অসিয়াত করা ও অসিয়্যতে ন্যায়পন্থা অবলম্বনের প্রতি উৎসাহ প্রদান, যে অসিয্যত তরক করে অথবা অসিয়্যতে ত্রুটি করে তাকে ভীতি প্রদর্শন এবং যে মৃত্যুর সময় গোলাম মুক্ত করে ও সাদাকা-খয়রাত করে তার সম্পর্কে বর্ণিত হাদীসসমূহ
৫৩১৭. হযরত ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, অসিয়্যত তরক করা দুনিয়াতে লজ্জা ও আখিরাতে জাহান্নাম ও লাঞ্ছনা।
(তবারানী 'আসসাগীর' ও 'আল-আওসাত' গ্রন্থদ্বয়ে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي الْوَصِيَّة وَالْعدْل فِيهَا والترهيب من تَركهَا أَو المضارة فِيهَا وَمَا جَاءَ فِيمَن يعْتق وَيتَصَدَّق عِنْد الْمَوْت
5317- وَرُوِيَ عَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ ترك الْوَصِيَّة عَار فِي الدُّنْيَا ونار وشنار فِي الْآخِرَة

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الصَّغِير والأوسط
tahqiqতাহকীক:তাহকীক চলমান